এক্সপ্লোর

বিদেশ থেকে জাকিরের অ্যাকাউন্টে ৬০ কোটি টাকা, তদন্ত

মুম্বই: জঙ্গি কার্যকলাপের সমর্থনে বক্তব্য রেখে কুখ্যাত হয়ে ওঠা জাকির নায়েকের অ্যাকাউন্টে বিদেশ থেকে ৬০ কোটি টাকা জমা পড়েছে। সেই টাকা নিজের পরিবারের নানা সদস্যের অ্যাকাউন্টে জমা করেছে সে। জানিয়েছে মুম্বই পুলিশ। পুলিশ আরও বলেছে, চারটে ভুয়ো কোম্পানিও খোলে এই জাকির, সেগুলোর মাথায় রয়েছে তারই আত্মীয়রা। ইকনমিক অফেন্স উইংয়ের এক আধিকারিক জানিয়েছেন, এই ভুয়ো সংস্থাগুলি খোলার পিছনে জাকিরের উদ্দেশ্য খতিয়ে দেখছেন তাঁরা। এগুলির মাধ্যমে টাকাকড়ি এক জায়গায় জড়ো করা হত কিনা তদন্ত করে দেখা হচ্ছে। বিদেশ থেকে জাকিরের নামে টাকা জমা পড়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্টের আওতায়। তবে ঠিক কোন সময়ে বিতর্কিত ওই ধর্মগুরুর অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা আসে বা কোন বছরে ভুয়ো সংস্থাগুলি সে গড়ে তোলে, সে ব্যাপারে মুখ খুলতে সরকারি কর্তারা রাজি হননি। ঢাকায় বেকারি হামলায় জড়িত জঙ্গিরা জাকিরের বক্তৃতায় প্রভাবিত হয় বলে যে খবর, তার সত্যতা নিয়ে তদন্ত করতে মুম্বই পুলিশকে নির্দেশ দেয় মহারাষ্ট্র সরকার। বলা হয়, মুসলিম ওই ধর্মগুরুর অনলাইনে যে বক্তৃতাগুলি রয়েছে, সেগুলি উসকানিমূলক কিনা খতিয়ে দেখতে। সেই রিপোর্ট মঙ্গলবারই রাজ্য সরকারকে দিয়েছে মুম্বই পুলিশ। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ জানিয়েছেন, পুলিশ মনে করছে, জাকিরের জঙ্গি যোগ রয়েছে। রিপোর্টটি খতিয়ে দেখার পর তা পাঠানো হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। জাকির এই মুহূর্তে মধ্য প্রাচ্যে। তাকে নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর থেকে আর দেশে ফেরেনি সে। তাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget