এক্সপ্লোর

বিজেপিকেও হারানো যায়, নান্দেদ পুরভোটে ভরাডুবির পর কটাক্ষ শিবসেনার

মুম্বই: নান্দেদ পুরভোটে বিজেপির পরাজয়ের পরই বড় শরিককে কটাক্ষ করল শিবসেনা। বলল, বিজেপিকেও হারানো যায়।

গতকালই প্রকাশিত হয়েছে মহারাষ্ট্রের নান্দেদ-ওয়াঘালা পুরনির্বাচনের ফলাফল। ৮১টি আসনের মধ্যে কংগ্রেসের দখলেই চলে এসেছে ৭৩টি আসন। নান্দেদ মূলত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক চহ্বনের গড় হিসেবেই পরিচিত।

উল্টোদিকে, মহারাষ্ট্রের শাসক দল বিজেপির এই পুরনির্বাচনে ভরাডুবি হয়েছে। তারা পেয়েছে মাত্র ৬টি আসন। কেন্দ্রে ও রাজ্যে বিজেপির শরিক শিবসেনার অবস্থাও তথৈবচ। একটিই মাত্র আসন দখল করতে সক্ষম হয়েছে তারা।

যদিও, নিজেদের ফলাফলের দিকে বেশি গুরুত্ব দিতে নারাজ তারা। উল্টে, বিজেপিকে আক্রমণ করতেই এদিন বেশি শক্তি ব্যয় করে শিবসেনা। এদিন দলীয় মুখপত্র সামানা-তে বড় শরিককে তুলোধনা করেছে তারা।

নিজেদের পরাজয়ের জন্য বিজেপিকেই দায়ী করে এদিনের সম্পাদকীয়তে শিবসেনা দাবি করে, এই নির্বাচনে তাদের দুই বিপক্ষের সঙ্গে লড়াই করতে হয়েছে। এক, কংগ্রেস ও দুই বিজেপি। তাদের অভিযোগ, বিজেপি যে কোনও পন্থা অবলম্বন করে জিততে চায়।

শিবসেনার দাবি, বিজেপি এই ভোটকে নিজেদের সম্মানের লড়াই করে ফেলেছিল। প্রচারে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশ সহ একাধিক মন্ত্রিসভার সদস্য। যদিও তাতেও কোনও লাভ হয়নি। ছোট শরিকের কটাক্ষ, দিল্লিতে আম আদমি পার্টির সামনে বিজেপির যা অবস্থা হয়েছিল, এখানেও তাই হয়েছে।

শিবসেনা জানায়, এই ফলাফল আমাদের বন্ধুর জন্য একটা ধাক্কা। কারণ, তারা কংগ্রেস-মুক্ত ভারতের স্বপ্ন দেখেছিল। শিবসেনার মতে, এই নির্বাচনের মাধ্যমে একটা বার্তা পাওয়া গেল—বিজেপিকেও হারানো যায়। বিজেপিকে খোঁচা দিয়ে শিবসেনা জানায়, এই নির্বাচন থেকে একটা বিষয় পরিষ্কার। তা হচ্ছে—অর্থ, ক্ষমতা ও লুঠের পন্থা সবসময় কাজে আসে না।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget