এক্সপ্লোর

নারদ-তদন্তে তৎপর সিবিআই, কলকাতায় মামলাকারীদের বয়ান রেকর্ড, দিল্লিতে ম্যাথ্যুর বাড়িতে গোয়েন্দারা

কলকাতা ও নয়াদিল্লি: দিল্লি থেকে কলকাতা-- নারদকাণ্ডের তদন্তে সিবিআই তৎপরতা তুঙ্গে। একদিকে দিল্লিতে ম্যাথ্যুর বাড়িতে গেলেন তদন্তকারীরা, অন্যদিকে কলকাতায় মামলাকারীদের বয়ান রেকর্ড করলেন গোয়েন্দারা। রবিবার সকালে, দিল্লির দ্বারকায় নারদ নিউজের সিইও-র বাড়িতে পৌঁছয় সিবিআইয়ের তদন্তকারীরা। সূত্রের খবর, যে কম্পিউটারে নারদের স্টিং অপারেশনের ফুটেজ রাখা এবং এডিট করা হয়েছিল, সেই কম্পিউটারের সিপিইউ হেফাজতে নেয় সিবিআই। ম্যাথ্যু স্যামুয়েল জানিয়েছেন, অন্য একটি মামলায় কলকাতা পুলিশও এই কম্পিউটার খুঁজছিল। তারা সেটি পায়নি। রবিবার সিবিআইয়ের হাতে ওই এডিটিং মেশিন তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে কলকাতাতেও তৎপর সিবিআই। নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ ও বয়ান রেকর্ড করা হয়েছে, ৩ মামলাকারী-- কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী, বিজেপি নেতা ব্রজেশ ঝা এবং আইনজীবী অক্ষয় সারেঙ্গির। সিবিআই সূত্রে খবর, তদন্তকারীরা জানতে চান, নারদের স্টিং অপারেশনের খবর কোথা থেকে পেলেন মামলাকারীরা? কী উদ্দেশ্যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল? এপ্রসঙ্গে অমিতাভ চক্রবর্তী বলেন, তাঁকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করেছে। আনএডিটেড ফুটেজ দেখানো হয়েছে, কেন মামলা করলাম, জানতে চাওয়া হয়েছে। আরেক মামলাকারী ব্রজেশ ঝা-ও বলেন, কেন মামলা করেছিলাম, সিবিআই জানতে চেয়েছে। বয়ান রেকর্ড হয়েছে বলেও জানান তিনি। একদিকে যখন সিবিআই তৎপরতা তুঙ্গে, অন্যদিকে তখন হাইকোর্টের নারদ রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলার প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার। সূত্রের খবর, সোমবারই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে পারে রাজ্য সরকার। এবং দ্রুত শুনানির আর্জি জানাবে তারা। রাজ্যের হয়ে মামলা লড়তে পারেন প্রাক্তন সলিসিটর জেনারেল বিশিষ্ট আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম। অভিযুক্তপক্ষের হয়ে দাঁড়াতে পারেন কংগ্রেস নেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল। সূত্রের খবর, ইতিমধ্যে দিল্লিতে তৃণমূল সাংসদ, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একপ্রস্থ বৈঠকও হয়ে গিয়েছে। বৈঠকে ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। সুপ্রিম কোর্টে মামলা দায়েরের পর শুনানিতে ২ অভিযুক্ত সাংসদও উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget