এক্সপ্লোর

নারদকাণ্ডে ম্যাথ্যু স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ শুরু করল সিবিআই

নয়াদিল্লি: নারদকাণ্ডের তদন্ত শুরু। সোমবার, কেরলের কোচিতে গিয়ে, নারদ নিউজের সিইও, ম্যাথ্যু স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। নারদকাণ্ডে এফআইআর হওয়ার পর, এই প্রথম কাউকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। এ দিন ম্যাথ্যু স্যামুয়েলকে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, তাঁর কাছ থেকে জানতে চাওয়া হয়--

  • ঠিক কবে তিনি স্টিং অপারেশন করেছিলেন?
  • কেন করেছিলেন?
  • এর জন্য কতদিন কলকাতায় ছিলেন?
  • কলকাতায় এসে প্রথমে কার সঙ্গে যোগাযোগ করেন?
  • স্টিং অপারেশনের জন্য কাদের সাহায্য নিয়েছিলেন?
  • ইকবাল আহমেদই কি সব নেতাদের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দিয়েছিলেন?
  • স্টিং অপারেশনের জন্য টাকা কোথা থেকে পেয়েছিলেন?
  • ২০১৪ সালে স্টিং অপারেশন করার পর তার ফুটেজ কেন ২০১৬ সালে প্রকাশ্যে আনলেন?
  • স্টিং অপারেশনের কথা কি কাউকে জানিয়েছিলেন?
  • স্টিং অপারেশনের সময় কী বলে টাকা দিয়েছিলেন?
  • এর নেপথ্যে কি অন্য কোনও উদ্দেশ্য ছিল?
  • ফুটেজে যাঁদের দেখা গিয়েছে তাঁদের ছাড়াও কি অন্য কাউকে টাকা দিয়েছিলেন?
  • আর কারও সঙ্গে কি যোগাযোগ করেছিলেন?

সূত্রের খবর, ম্যাথ্যুর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি চেয়েছে সিবিআই। যা এখনও তিনি দিতে পারেননি।এই প্রেক্ষাপটে, মঙ্গলবার ফের ম্যাথ্যু স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। সিবিআইয়ের পাশাপাশি নারদকাণ্ডের তদন্ত করছে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ইডি। ইডি সূত্রে খবর, ২০১৪’র লোকসভা ভোটের আগে, স্টিং অপারেশন চালানোর সময়, মধ্য কলকাতার একটি গেস্ট হাউসে ছিলেন ম্যাথ্যু স্যামুয়েল। সেই গেস্ট হাউসের মালিক বলরাম গোস্বামীকে, সোমবার নিজেদের অফিসে ডেকে ঘণ্টা তিনেক জিজ্ঞাসাবাদ করে ইডি। সূত্রের খবর, তাঁর কাছ থেকে জানতে চাওয়া হয়--

  • গেস্ট হাউসে ম্যাথ্যু স্যামুয়েল কত দিন ছিলেন?
  • তিনি কি একাই ছিলেন?
  • ক’টায় ঢুকতেন, ক’টায় বের হতেন?
  • গেস্ট হাউসটি কার নামে বুক করা হয়েছিল?
  • কে বা কারা বুক করেছিলেন?
  • গেস্ট হাউসে কত টাকার বিল হয়েছিল? সেই টাকা কে বা কারা দিয়েছিলেন?
  • গেস্ট হাউসে ম্যাথ্যু স্যামুয়েলের সঙ্গে কি কেউ দেখা করতে এসেছিলেন?
  • সেই সময়কার সিসিটিভি ফুটেজ কি রয়েছে?

ইডি সূত্রে খবর, এই সব প্রশ্নের উত্তরে গেস্ট হাউসের মালিক যা বলেছেন, সেই বয়ান এ দিন রেকর্ড করা হয়েছে। গত মাসে, কোচিতে, ম্যাথ্যু স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তাঁর বয়ানের সঙ্গে গেস্ট হাউসের মালিকের বয়ান মিলছে কি না তা খতিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রয়োজনে ফের তারা গেস্ট হাউসের মালিককে তলব করতে পারে।

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget