এক্সপ্লোর

কেরলে জোর করে ধর্মান্তরণ! অর্থ আসছে কোথা থেকে, ডিজিপি-কে তদন্তের নির্দেশ জাতীয় মহিলা কমিশনের

তিরুঅনন্তপুরম: কেরলে জোর করে ধর্মান্তরণের অভিযোগ তুলে রাজ্য পুলিশ প্রধানকে তদন্ত করতে বললেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন ইন-চার্জ রেখা শর্মা। আজ কেরল পুলিশের ডিজিপি লোকনাথ বেহরার সঙ্গে বৈঠক করেন তিনি। শর্মা জানান, জোর করে ধর্মান্তরিত করা হয়েছে, এমন বেশ কিছু মেয়ের সঙ্গে তিনি দেখা করেছেন। বলেন, বিষয়টি উদ্বেগজনক। বেশ কয়েকটি সংগঠন ধর্মান্তকরণে মেয়েদের বাধ্য করায় জড়িত বলে দাবি শর্মার। তাদের ব্যাপারেই ডিজিপি-কে তদন্ত করতে বলেছেন তিনি। তাঁকে সংগঠনগুলির আর্থিক উত্সও খতিয়ে দেখতে বলেছেন। কেরল মহিলা কমিশন অবশ্য গতকালই রাজ্যে জোর করে ধর্মান্তরণের অভিযোগ অস্বীকার করেছে। শর্মা ইতিমধ্যে হিন্দু থেকে মুসলিম হওয়া ২৪ বছরের মেয়ে আকিলা অশোকন ওরফে হাদিয়ার সঙ্গে দেখা করেছেন। শাফিন জাহান নামে যে যুবককে হাদিয়া বিয়ে করেছে, অভিযোগ, সে নাকি কেরলের কট্টরপন্থী ইসলামি মৌলবাদী সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার সদস্য, মগজ ধোলাই করে ধর্ম বদলে তাকে বিয়ে করতে বাধ্য করা হয়েছে হাদিয়াকে। এটা লাভ জেহাদ, যার পিছনে আছে আইসিস। ১৬ আগস্ট ওই বিয়ে বাতিল করে দিয়ে তা লাভ জেহাদ কিনা, তদন্ত করতে এনআইএ-কে নির্দেশ দেয় কেরল হাইকোর্ট । সেই নির্দেশ প্রত্যাহারের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় শাফিন। হাদিয়াকে ২৭ নভেম্বর হাজির করতে তার বাবাকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। নিমিশা ফতিমা নামে যে মেয়েটি স্বামীর সঙ্গে আইসিসে যোগ দিয়েছে বলে সন্দেহ, তার মা বিন্দুর সঙ্গেও দেখা করেন শর্মা। নিমিশা বেক্সিয়ান ভিনসেন্ট নামে এক খ্রিস্টানকে বিয়ে করে। অভিযোগ, দুজনেই ইসলাম গ্রহণ করে গত বছরের মে মাসে আফগানিস্তান চলে যায় আইসিসে যোগ দিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget