এক্সপ্লোর

নোট বাতিলের সিদ্ধান্ত সমর্থন, শীতকালীন অধিবেশনে বিরোধীদের মুখোমুখি হতে তৈরি এনডিএ শরিকরা

নয়াদিল্লি: কেন্দ্রের ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন করল বিজেপি ও এনডিএ-র অন্যান্য সহযোগী দলগুলি। ১৬ তারিখ থেকে শুরু হতে চলা সংসদের শীতকালীন অধিবেশনে পুরোদস্তুর সরকারের পাশে থেকে বিরোধীদের মোকাবিলা করবে তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই স্পষ্ট করে দিয়েছেন, নোট বাতিলের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসার প্রশ্ন নেই। এনডিএ বৈঠকে শরিকরাও জানিয়ে দিয়েছে, কালো টাকার বিরুদ্ধে কেন্দ্রের এই জেহাদে তাদের পুরোপুরি সমর্থন রয়েছে। সাধারণ মানুষের সমর্থনও এই ইস্যুতে সরকারের দিকে। তাই রক্ষণাত্মকভাবে নয়, রীতিমত প্রস্তুতি নিয়েই সংসদে তারা বিরোধীদের মুখোমুখি হবে। শিবসেনা প্রথমে নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করলেও বৈঠকে স্পষ্ট করে দিয়েছে, এই ইস্যুতে সরকারের পাশেই রয়েছে তারা। প্রধানমন্ত্রীও শরিকদের বলেছেন, এই ইস্যুতে সাবধানী পদক্ষেপের প্রয়োজন নেই, নোট বাতিলের জেরে সাধারণ মানুষ আপাতত সমস্যায় পড়লেও ভবিষ্যতের কথা ভেবে তাঁরা কেন্দ্রকে সমর্থন করতে তৈরি। দুর্নীতি দমন ও কালো টাকার ছড়াছড়ি রুখতে এই পদক্ষেপ কতটা জরুরি ছিল তা বোঝাতে মানুষের কাছে যাওয়ার জন্যও শরিকদের অনুরোধ করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, নোট বাতিলের সিদ্ধান্তের কৃতিত্ব তাঁর একার নয়, যে সব দল সরকারের পাশে দাঁড়িয়েছে, কৃতিত্ব তাদের সকলের প্রাপ্য। মানুষ বিশ্বাস করতে শুরু করেছে, পরিস্থিতির উন্নতি হবে। এই বিশ্বাসে ভর করে দুর্নীতি দমনে আরও যা যা দরকারি পদক্ষেপ, তা তিনি করবেন। এনডিএ বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী ও লোক জনশক্তি পার্টি নেতা রামবিলাস পাসোয়ান এই ‘সাহসী ও দৃঢ় পদক্ষেপ’-এর জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। অন্যান্য শরিক দলের প্রতিনিধিরাও এরপর নোট বাতিল ও পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের জন্য অভিনন্দন জানান তাঁকে।

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget