এক্সপ্লোর

আগেই সিদ্ধান্ত নিলে আজকের দুর্ভোগ হত না, কংগ্রেসকে খোঁচা মোদীর

পুণে: নোট বাতিলের বিরোধিতা করা নিয়ে কংগ্রেসকে ফের খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, অতীতেই যদি প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হত, তাহলে বেনামী সম্পত্তির ‘পাপ’ হত না এবং মানুষকে আজ লাইনেও দাঁড়াতে হত না। পুণে মেট্রোর উদ্বোধন করার পরে প্রধানমন্ত্রী বলেছেন, ‘১৯৮৮ সালে সংসদে বেনামী সম্পত্তি আইন পাশ হয়। কিন্তু কোনওদিন এই আইন প্রণয়ন করা হয়নি। ফাইলের স্তুপে সেই বিল সংক্রান্ত কাগজপত্র হারিয়ে গিয়েছে। আমিই সেই ফাইল আবার খুলেছি। আগেই সেই আইন প্রণয়ন করা হলে বেনামী সম্পত্তির পাপ হত না। আমার কি এই অবস্থা যেমন আছে সেরকমই রেখে দেওয়া উচিত না কি বদল করা উচিত? অন্যায় প্রকাশ্যে আনা উচিত কি না? অনেক বছর আগেই এই সিদ্ধান্ত নেওয়া হলে মানুষকে আর লাইনে দাঁড় করাতে হত না আমাকে। আমি দেশকে বাঁচানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম বলেই এই সিদ্ধান্ত নিয়েছি।’ কালো টাকার মালিকদের হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘কিছু লোক মনে করে সব সরকারই একরকম। ওরা ভেবেছিল, আমার সরকার আলাদা হবে না। ওদের মনে হয়েছিল, ব্যাঙ্কে কালো টাকা রেখে সেটা সাদা করে নেওয়া যাবে। টাকা সাদা হয়নি, তাদের মুখই কালো হয়ে গিয়েছে। এখনও আইনের সাহায্য নেওয়ার সময় আছে। ঠিক রাস্তায় এসে শান্তিতে ঘুমোন। না হলে আমি ঘুমোব না। দুর্নীতি, কালো টাকা, সন্ত্রাসবাদ, মাওবাদীদের বিরুদ্ধে আমি হৃদয় দিয়ে যুদ্ধ শুরু করেছি।’ প্রধানমন্ত্রীর দাবি, নোট বাতিল হওয়ার ফলে পুরসভাগুলির আয় ২০০ থেকে ৩০০ শতাংশ বেড়ে গিয়েছে। যারা আগে আইন ভাঙত, তারা এখন লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছে। আজ দ্রুতগতিতে নগরায়ণ হচ্ছে, গ্রামবাসীদের শহরে মানুষের চলে যাওয়া ঠেকাতে গ্রামের জীবন যাপনের মানোন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর চাপ তৈরি হচ্ছে। সেটা হলেই গ্রামের মানুষের শহরে চলে যাওয়া বন্ধ হবে। রাজনৈতিক স্বার্থের কথা ভাবলে কোনওদিনই সমস্যার সমাধান হবে না। কেন্দ্রীয় সরকার শহরের পাশাপাশি গ্রামেরও উন্নতি করার পরিকল্পনা নিয়েছে। পরিকাঠামো উন্নতির চেষ্টা চলছে।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget