এক্সপ্লোর

দিল্লিতে স্মৃতি হারিয়ে ফেলার রোগে ভোগা মহিলাকে ধর্ষণ উবের চালকের, গ্রেফতার

নয়াদিল্লি: আমির খানের গজনি ছবির একটি অংশ যেন অভিনীত হল দিল্লিতে। স্মৃতি হারিয়ে ফেলার অসুখে ভোগা এক মহিলাকে গাড়িতে তুলে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল এক উবের চালক। দিল্লি থেকে ওই মহিলাকে তুলে গাজিয়াবাদের কাছে ধর্ষণ করে সে। ৬ তারিখ ঘটেছে এই ঘটনা। কিন্তু পুলিশের ঘটনা প্রকাশ্যে আনতে এত দেরি হওয়ার কারণ, মহিলা এমন এক অসুস্থতায় ভুগছেন, যাতে আগের কোনও ঘটনার কথা মনে করতে পারেন না তিনি। ধর্ষণের পরেও তিনি পুলিশে যেতে চাননি, কারণ ধর্ষকের পরিচয়, কোথায় তাঁকে নিয়ে যাওয়া হয়- কিচ্ছু তাঁর মনে পড়ছিল না। মহিলার বয়স ৩৮, বেকার, পারিবারিক সমস্যা রয়েছে। পূর্ব দিল্লির কারকারডুমা আদালতে তাঁকে টার্গেট করে অভিযুক্ত। বাড়িতে পরিচারিকার কাজ পাইয়ে দেওয়ার নাম করে তাঁকে সে গাড়িতে ঢুকিয়ে নেয়। কাজের জন্য মরিয়া অসুস্থ মেয়েটি গাড়ি বুক না করেই তাতে চড়ে বসেন। অভিযুক্ত চালকের বাড়ি গাজিয়াবাদের গোলকধাম এলাকায়। মহিলাকে সে বলে, তার স্ত্রী তাঁর কাজের ব্যবস্থা করে দেবেন। তারপর নিজের বাড়ির কাছে নিয়ে গিয়ে তাঁকে সে ধর্ষণ করে বলে অভিযোগ। মারধর করে মুখ বন্ধ রাখার নির্দেশ দেয়। তারপর ফিরিয়ে নিয়ে আসে পূর্ব দিল্লিতে। মহিলা নিজেই স্থানীয় লালবাহাদুর শাস্ত্রী হাসপাতালে পৌঁছন, সেখানে চিকিৎসকরা তাঁর অবস্থা দেখে খবর দেন পুলিশে। মহিলা পুলিশকে জানান, তাঁকে ধর্ষণ করা হয়েছে কিন্তু আর কিছু তাঁর মনে পড়ছিল না।  শুধু বলতে পারছিলেন, কাজ পাইয়ে দেওয়ার কথা বলে কারকারডুমা আদালত চত্বর থেকে তাঁকে গাড়িতে করে অনেক দূরে নিয়ে যাওয়া হয়। কিন্তু তা দিল্লির ভেতরে না বাইরে মনে করতে পারছিলেন না তিনি। শেষমেষ এক মহিলা অফিসার তাঁকে বলেন, ওই চালক সংক্রান্ত কিছু একটা কথা মনে করতে। গোটা ঘটনার নব্বই শতাংশ ভুলে গেলেও মহিলা বলেন গোলকধাম সোসাইটির কথা। এরপর পূর্ব দিল্লি ও আশপাশের যাবতীয় এলাকা ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করে গাজিয়াবাদ সংলগ্ন ওই এলাকার কথা জানতে পারে পুলিশ।  সনাক্তকরণের জন্য অভিযোগকারিণীকে সেখানে নিয়ে যাওয়া হয়। ঘটনার একদিন পর গ্রেফতার হয় অভিযুক্ত। তার দুটি বিয়ে, চার সন্তান। তার বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, অস্বাভাবিক যৌনতা ও বেআইনিভাবে আটকে রাখার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget