এক্সপ্লোর

হরিয়ানার পানিপথে উদ্ধার পরিত্যক্ত ২ যমজ শিশুকন্যা

পানিপথ: এই জেলা থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেন তাঁর বহুল প্রচারিত ক্যাম্পেন বেটি বাঁচাও, বেটি পড়াও। এই রাজ্যেরই মেয়ে অলিম্পিকে দেশের মুখ রক্ষা করা কুস্তিগীর সাক্ষী মালিক। সেই হরিয়ানার পানিপথ থেকেই উদ্ধার হল সদ্যজাত ২ যমজ শিশুকন্যা। মেয়ে হয়ে জন্মানোর অপরাধে বাবা মা পরিত্যাগ করেছে তাদের। বুধবার রাতে সেক্টর ১২ থেকে উদ্ধার করা হয়েছে ২-৩দিনের এই দুই শিশুকে। তোয়ালেতে মুড়ে একটি ঝুড়ির মধ্যে তাদের রাখা ছিল। সঙ্গে ৫,০০০ টাকা আর এক বোতল দুধ। জানা গেছে, যে ওই বাচ্চাদুটিকে বুধবার গভীর রাতে ফেলে রেখে যায়, পরপর তিনটি বাড়ির বেল বাজায় সে। দরজা খুলে বেরিয়ে এসে বাসিন্দারা সকলে ঝুড়ির মধ্যে শিশুদুটিকে আবিষ্কার করেন। স্বাস্থ্যপরীক্ষার জন্য তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় সিভিল হাসপাতালে। বাচ্চাদুটির ওজন স্বাভাবিকের তুলনায় কম হলেও তারা সুস্থ রয়েছে। হাসপাতাল কর্মীরা দেখাশোনা করছেন তাদের। কিন্তু এই দুই খুদেকে ফেলে রেখে যাওয়া সেই ব্যক্তির এখনও সন্ধান মেলেনি। প্রাথমিকভাবে পুলিশি তদন্তে জানা যাচ্ছে, শিশুদুটি জন্মেছিল কোনও ধনী পরিবারে। তাদের ব্র্যান্ডেড জামাকাপড় আর তোয়ালে তার ইঙ্গিত দিচ্ছে। যে ব্যক্তি তাদের ফেলে যায়, তার কোনওভাবে তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে, তা না হলে ঝুড়ি থেকে ৫,০০০ টাকা আর দুধের বোতল উদ্ধার হত না। মনে করা হচ্ছে, সদ্যজাত দু’জনের বাবা মা জানতেন, যমজ শিশু হতে চলেছে। আশা ছিল, তাদের মধ্যে একজন ছেলে হবে কারণ তাদের জামাকাপড় তেমনই ইঙ্গিতবাহী। কিন্তু দু’জনেই মেয়ে হওয়ায় পরিত্যক্ত হয়েছে তারা। যদি এই মেয়েদের বাবা মাকে খুঁজে না পাওয়া যায়, তবে তাদের কোনও অনাথাশ্রমে পাঠানো হবে, যাতে কোনও সহৃদয় পরিবার তাদের দত্তক নেয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.৭.২৬) পর্ব ২ : পুর-নিয়োগ দুর্নীতিতে এবার মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে ED-র তলব
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৪.৭.২৬)পর্ব ১: ২১ জুলাই কার? ৩ দশক পর এবার তা নিয়েই ৩ পক্ষের টানাটানি
TMC News |
TMC News | শুভময় কী মনে করেন, ক্ষমতা গেলেই বিবেক-জাগ্রত হয়। মানে, ক্ষমতা out, বিবেক in? | ABP ANANDA
21th July - TMC |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget