এক্সপ্লোর

৮ সন্দেহভাজন আইএস জঙ্গিকে চার্জশিট এনআইএ-র

নয়াদিল্লি: ৮ সন্দেহভাজন আইএস জঙ্গিকে চার্জশিট দিল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে যুদ্ধ-ঘোষণা এবং দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও আগত বিদেশিদের ওপর হামলার ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে।

তদন্তকারী সংস্থার এক মুখপাত্র জানান, এদিন কোচির বিশেষ এনআইএ আদালতে দুটি পৃথক চার্জশিট দাখিল করা হয়। প্রথম চার্জশিটে সাতজনের নাম রয়েছে। তারা হল—মনসীদ মেহমুদ, সোয়ালিহ মহম্মদ, রশিদ আলি, রামশাদ এন কে, সাফভান পি, জাসিম এন কে এবং শাহজির মঙ্গলসেরি।

এদের সকলের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে যুদ্ধ-ঘোষণা সহ ভারতীয় দণ্ডবিধি ও বেআইনি কার্যকলাপ রোধ আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, এই সাতজনই কেরল ও তামিলনাড়ুর বাসিন্দা। অভিযোগ, এরা সকলে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থানকে টার্গেট করতে প্রচুর পরিমাণ বিস্ফোরক ও অন্যান্য সামগ্রী মজুত করেছিল।

কেরলের কান্নুর জেলা থেকে এদের গ্রেফতার করে এনআইএ। তদন্তকারী সংস্থার মতে, সেই সময় তারা ‘আনসারুল খলিফা কেরল’ নামে ইসলামিক স্টেট-এর একটি গোপন মডিউলের বৈঠক করছিল। প্রসঙ্গত, গত বছর অগস্ট মাসে এই মডিউল গঠন করা হয়েছিল। এর নেতা হল শাহজির মঙ্গলসেরি— আইসিস-এ যোগ দেওয়ার জন্য যে ২০১৬ সালে আফগানিস্তানে পালিয়ে গিয়েছিল বলে জানান গোয়েন্দারা।

অপর চার্জশিটে সুবাহানি রাজা নামে আরেক সন্দেহভাজন আইএস জঙ্গির নাম রাখা হয়েছে। গোয়েন্দাদের মতে, ২০১৫ সালের এপ্রিল ও সেপ্টেম্বরের মাঝে সিরিয়ায় আইএস জঙ্গিদের সঙ্গে সে লড়াই করেছে। সেখানেই প্রশিক্ষণ নিয়ে আসে। গত বছরের অক্টোবর মাসে তাকে গ্রেফতার করে এনআইএ।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget