এক্সপ্লোর

কাশ্মীরে সন্ত্রাসে বিদেশ থেকে টাকা? গিলানির ছেলেকে জেরার নোটিস এনআইএ-র

শ্রীনগর ও নয়াদিল্লি: কাশ্মীরে সন্ত্রাসবাদের পিছনে আর্থিক মদতের তদন্তে নেমে কট্টরপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানির ছেলে নঈম গিলানিকে সমন পাঠাল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। তাঁকে শ্রীনগরের সাব অফিসে দেখা করতে বলা হয়েছে। সরকারি সূত্রের খবর, বিদেশ থেকে কাশ্মীরের বেশ কিছু লোকজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ জমা পড়ছে, যা উপত্যকায় হিংসা, অশান্তি ছড়াতে, ভারত-বিরোধী কাজে লাগানো হচ্ছে বলে নানা সূত্রে খবর পেয়ে এনআইএ প্রাথমিক তদন্ত নথিভুক্ত করেছে। তার ভিত্তিতেই তারা খোঁজখবর করছে, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফুলেফেঁপে ওঠার কারণ কী। সে ব্যাপারেই গিলানির বড় ছেলের বক্তব্য রেকর্ড করতে তাঁকে তলব করল শীর্ষ তদন্ত সংস্থাটি। এদিকে নঈমকে ডেকে পাঠানোর পদক্ষেপে বিবৃতি দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে গিলানির নেতৃত্বাধীন হুরিয়ত কনফারেন্স। তাদের নেতাদের তলব করে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া গিলানির পরিবারকে ‘ভীত, সন্ত্রস্ত করে তোলা, কালিমালিপ্ত করার’ই অভিযান, বলেছে তারা। বিবৃতিতে বলা হয়েছে, মহম্মদ আশরফ সেহেরি, পীর সইফুল্লাহ, আলতাফ আহমেদ শাহ ও আয়াজ আকবরকে আটক করে হেনস্তা, জেরার পর গিলানির বড় ছেলে ডঃ নঈম গিলানিকেও নোটিস পাঠিয়েছে এনআইএ। এটা উপত্যকায় ‘গণ অভ্যুত্থান’ দমনে কেন্দ্রের ‘শিশুসুলভ চেষ্টা’ বলেও কটাক্ষ করেছে হুরিয়ত। তাদের অভিযোগ, বিচ্ছিন্নতাবাদী নেতাদের ‘চাপে’ ফেলতে এনআইএ-কে এ ধরনের ‘সাজানো মামলাগুলি’ টেনে দিল্লি নিয়ে যাওয়ার কাজ দেওয়া হয়েছে। যদিও তাদের বিরুদ্ধে তোলা এহেন অভিযোগ ভিত্তিহীন আখ্যা দিয়ে এনআইএ জানিয়েছে, তারা একটি বৈধ মামলা তদন্ত করে দেখছে যেখানে অভিযোগ রয়েছে যে, রাজ্যে বাইরে থেকে টাকা পাঠিয়ে সন্ত্রাসবাদী, ভারত-বিরোধী কার্যকলাপে খরচ করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget