এক্সপ্লোর

পালিয়ে যাননি, আগে থেকেই বিদেশ ছিলেন নীরব মোদী, দাবি আইনজীবীর

নয়াদিল্লি: নীরব মোদী নির্দোষ। ব্যবসায়িক লেনদেনকেই প্রতারণা বলে দাবি করা হচ্ছে। গোটা বিষয়টিই জানত পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) কর্তৃপক্ষ। এজন্য কয়েক কোটি টাকা কমিশনও নিয়েছে ব্যাঙ্ক। এখন তা অস্বীকার করা হচ্ছে। দাবি নীরব মোদীর আইনজীবী বিজয় অগ্রবালের। একইসঙ্গে তাঁর দাবি, নীরব মোদী পালিয়ে যাননি। ব্যবসার কারণেই অধিকাংশ সময়ে তিনি বিদেশে থাকেন। গতকাল রাতে দুবাই থেকে মুম্বই পৌঁছন অগ্রবাল। মুম্বইতে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানিয়েছেন। উল্লেখ্য, পিএনবি কোটিপতি হিরে ব্যবসায়ী নীরব মোদী, তাঁর পরিবারের সদস্য এবং গীতাঞ্জলি জেমসের মালিক মেহুল চোকসির বিরুদ্ধে ১১৪০০ কোটি ও ২৮০ কোটি টাকার প্রতারণার অভিযোগ দায়ের করেছে। নীরব মোদীর আইনজীবী বলেছেন, পুরো ব্যপারটিই ব্যাঙ্কের গোচরেই ছিল। এজন্য কয়েক কোটি টাকা কমিশনও নিয়েছে। কিন্তু এখন তা স্বীকার করা হচ্ছে না। একটা ব্যবসায়িক লেনদেনকে প্রতারণা হিসেবে দেখানো হচ্ছে। জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসার পর নীরব মোদী ফেরার হয়েছেন, এমনটা মানতে নারাজ তাঁর আইনজীবী। অগ্রবাল পাল্টা প্রশ্ন করেছেন, ৫ হাজার কোটি টাকার সম্পত্তি ফেলে কেন নীরব মোদী দেশ ছেড়ে পালিয়ে যাবেন। অগ্রবাল বলেছেন, নীরব মোদী ফেরার নন। তিনি আন্তর্জাতিক ব্যবসায়ী। বিষয়টি প্রকাশ্যে আসার আগেই তো দেশের বাইরে ছিলেন তিনি।এখন তাঁর পাসপোর্ট রদ করা হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের কয়েকজন বিদেশী নাগরিক। তাঁরাও অধিকাংশ সময় বিদেশেই থাকেন। অগ্রবাল বলেছেন, এই মামলায় সিবিআই চার্জশিট দায়ের করার পরই তাঁরা আইনি লড়াইয়ের রণকৌশল তৈরি করবেন। আইনজীবী আরও বলেছেন, নীরব মোদীর ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। বিপণিগুলিও বন্ধ হয়ে গিয়েছে। এখন পুরো বিষয়টিই অস্পষ্ট। পুরো মামলাটি তাঁরা খতিয়ে দেখছেন। সিবিআই চার্জশিট পেশ করে কী অভিযোগ তা জানা যাবে এবং সেই অনুসারে রণকৌশল স্থির করা হবে। প্রতারণার অঙ্ক নিয়েও প্রশ্ন তুলেছেন নীরব মোদীর আইনজীবী। তিনি বলেছেন, সিবিআই নিজেই বলেছে যে, এই মুহূর্তে অঙ্কটা ২৮০ কোটি টাকার। যা বেড়ে ৫ হাজার কোটি টাকা হতে পারে। কোথা থেকে সাড়ে এগারো হাজার কোটি টাকার কথা বলা হচ্ছে, তা তাঁর জানা নেই বলেও মন্তব্য অগ্রবালের। নীরব মোদী কি ভারতে ফিরবেন? এই প্রশ্নের উত্তরে অবশ্য কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন অগ্রবাল। তিনি বলেছেন, এই মুহুর্তে এ ব্যাপারে তাঁর কাছে কোনও নির্দেশ নেই। তাই এ ব্যাপারে তিনি কোনও মন্তব্য করতে পারবেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget