এক্সপ্লোর

দোষীদের সাজা অবিলম্বে কার্যকর করার আর্জি নির্ভয়ার মায়ের, ফাঁসুড়ে হতে চেয়ে তিহাড়ে চিঠি বিদেশ থেকেও

২০১২-র ১৬ ডিসেম্বর ২৩ বছরের ফিজিওথেরাপির ছাত্রীকে গণধর্ষণ করে দুষ্কৃতীরা। তাঁর ওপর চালানো হয় নির্মম নির্যাতন। পরে তাঁর মৃত্যু হয়। এই নারকীয় ঘটনার সপ্তম বর্ষপূর্তির আগে দোষীদের সাজা অবিলম্বে কার্যকর করার দাবি জোরাল হয়েছে।

নয়াদিল্লি: নির্ভয়া মামলায় সাজাপ্রাপ্তদের ফাঁসি দিতে স্বেচ্ছায় ফাঁসুড়ে হওয়ার জন্য সাধারণ মানুষের কাছ থেকে তিহাড় জেল কর্তৃপক্ষ ১৫ টি চিঠি পেয়েছে। এগুলির মধ্যে দুটি চিঠি এসেছে বিদেশ থেকে। ২০১২-র ১৬ ডিসেম্বর ২৩ বছরের ফিজিওথেরাপির ছাত্রীকে গণধর্ষণ করে দুষ্কৃতীরা। তাঁর ওপর চালানো হয় নির্মম নির্যাতন। পরে তাঁর মৃত্যু হয়। এই নারকীয় ঘটনার সপ্তম বর্ষপূর্তির আগে দোষীদের সাজা অবিলম্বে কার্যকর করার দাবি জোরাল হয়েছে। নির্ভয়ার মা বৃহস্পতিবার দোষীদের সাজা অবিলম্বে কার্যকর করতে সুপ্রিম কোর্ট ও কেন্দ্র সরকারের কাছে আর্জি জানিয়েছেন। সুপ্রিম কোর্ট তাদের দোষী সাব্যস্ত করার পর আড়াই বছর কেটে গিয়েছে। তাদের পুনর্বিবেচনার আর্জি খারিজ হয়ে গিয়েছে দেড় বছর আগে। আমি আদালত ও সরকারের কাছে অবিলম্বে সাজা কার্যকরের আর্জি জানাচ্ছি। নির্ভয়া মামলার অন্যতম দোষী অক্ষয় কুমার সিংহর রিভিউ পিটিশনের শুনানি আগামী ১৭ ডিসেম্বর করার ব্যাপারে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে নির্যাতিতার মা ওই আর্জি জানিয়েছেন। এরইমধ্যে তিহাড় জেলে দোষীদের সাজা কার্যকর করার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে খবর। জেলের নামপ্রকাশে অনিচ্ছুক এক মাঝ পর্যায়ের আধিকারিক বলেছেন, স্বেচ্ছায় ফাঁসুড়ে হতে চেয়ে আমাদের কাছে দিল্লি, গুরুগ্রাম, মুম্বই, ছত্তিশগঢ়, কেরল ও তামিলনাড়ু থেকে চিঠি এসেছে। দুটি চিঠি এসেছে লন্ডন ও আমেরিকা থেকেও। এক বয়স্ক নাগরিক, এক অ্যাডভোকেট ও এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টও স্বেচ্ছায় এই কাজ করতে চেয়েছেন। আমাদের অবশ্য তাঁদের লাগবে না। প্রয়োজন হলে জেলের কোনও আধিকারিক কাজটা করতে পারেন। আফজল গুরুর ক্ষেত্রে যেমনটা হয়েছিল। ইতিমধ্যে অন্যতম দোষী পবন গুপ্তাকে মান্ডোলি জেল থেকে তিহাড়ে নিয়ে আসা হয়েছে। তিহাড় জেলে এই মুহূর্তে ১২ বন্দীর ফাঁসি সাজা কার্যকর হওয়ার তালিকায় রয়েছে। জেলের কোনও সরকারিভাবে দায়িত্বপ্রাপ্ত কোনও ফাঁসুড়ে নেই। অতীতে মীরাট জেলের এক ফাঁসুড়েকে কাজে লাগানো হয়েছিল।

সেরা শিরোনাম

Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'

ভিডিও

CM Suvendu Adhikari: 'আগুন লাগালেন, আর ওই আগুনে জ্বলল বাংলা', আক্রমণ মুখ্যমন্ত্রীর | ABP Ananda Live
Abhishek Banerjee: অভিষেকের PA-র খোঁজে তল্লাশি, ফুটেজ সংরক্ষণের নির্দেশ
BJP News: 'রেলে শুধু হিন্দু চড়ে, মুসলমান চড়ে না, শামসির রেললাইন উপড়ে দেওয়া হল',বললেন মুখ্যমন্ত্রী
Tmc News | ধর্মতলায় মাপজোক, 'কালীঘাট তৃণমূল'-এর বিরুদ্ধে FIR | ABP Ananda LIVE
Agnimitra Paul: 'আজকের বাংলা আইনের বাংলা, সাধারণ মানুষের বাংলা',মন্তব্য অগ্নিমিত্রা পালের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kalker Rashifal : রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
Naushad Siddiqui : হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
Control of Anti-Social Activities Bill: বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
Embed widget