এক্সপ্লোর

নির্ভয়া খুন ও গণধর্ষণ: দোষীদের ফাঁসি হবে কি হবে না, আজ রায় দেবে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: নির্ভয়া খুন ও গণধর্ষণ মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত মুকেশ, বিনয় ও পবনের শাস্তির পুনর্বিবেচনা চেয়ে দায়ের করা আবেদনের ওপর আজ রায় দেবে সুপ্রিম কোর্ট। চতুর্থ অপরাধী অক্ষয় কোনও পুনর্বিবেচনার আবেদন করেনি। ২০১২-র ১৬ ডিসেম্বরে দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছরের এক ছাত্রীকে নির্মমভাবে গণধর্ষণ করা হয়। ঘটনার কিছুদিন বাদে মারা যান তিনি। নির্ভয়া মামলার অপরাধী মোট ৬ জন। রাম সিংহ নামে একজনের মামলা চলাকালীনই তিহার জেলে মৃত্যু হয়। একজনের বয়স ঘটনার সময় ১৮ না ছোঁয়ায় তাকে পাঠানো হয় সংশোধনাগারে। ৩ বছর পর মুক্তি পেয়ে যায় সে। বাকি ৪ অপরাধী বিনয়, মুকেশ, পবন ও অক্ষয়কে গত বছর ৫ মে সুপ্রিম কোর্ট ফাঁসির সাজা দেয়। শাস্তি ঘোষণার সময় আদালত বলে, এমন বর্বররা দয়ার যোগ্য নয়। এর আগে নিম্ন আদালত ও দিল্লি হাইকোর্টও তাদের মৃত্যুদণ্ড বহাল রাখে। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় তারা। ২০১২-র ১৬ ডিসেম্বর রাতে ২৩ বছরের প্যারামেডিক্যাল ছাত্রী দক্ষিণ দিল্লির একটি চলন্ত বাসে ৬ জনের দ্বারা ধর্ষিতা হন। ঘটনার পর তাঁকে ও তাঁর পুরুষ বন্ধুকে বাস থেকে ছুঁড়ে ফেলে দেয় অপরাধীরা। তাঁর শরীরের মধ্যে লোহার রড ঢুকিয়ে অন্ত্র বার করে আনা হয়েছিল। সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার সময় ২৯ ডিসেম্বর মৃত্যু হয় তাঁর। প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চ আজ ৩ অপরাধীর শাস্তি কমানো সংক্রান্ত মামলার রায় দেবে। অক্ষয় এখনও শাস্তি পুনর্বিবেচনার আবেদন করেনি। তবে এ জন্য তাকে ৩ সপ্তাহ সময় দিয়েছে শীর্ষ আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget