এক্সপ্লোর

সংঘ-বিজেপি-র সঙ্গে হাত মেলাচ্ছেন নীতীশ, দাবি লালুর

পটনা: বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে নীতীশ কুমার পদত্যাগ করার পরেই তাঁর বিরুদ্ধে তোপ দাগলেন আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব। তাঁর দাবি, নীতীশের বিরুদ্ধে খুন ও অস্ত্র আইনে মামলা চলছে। সেই মামলায় রেহাই পাবেন না বুঝেই তিনি পদত্যাগ করলেন। খুনের মামলায় মূল অভিযুক্ত হয়ে তিনি কী করে মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন? আরজেডি এই মামলার কথা জানত। কিন্তু এতদিন এ বিষয়ে কিছু বলেনি। পদত্যাগ করার পর নীতীশ এবার বিজেপি-র সঙ্গে হাত মেলাতে পারেন বলেও মনে করছেন লালু। নীতীশের বিরুদ্ধে জোটধর্ম পালন না করার অভিযোগ করে লালু বলেছেন, ‘যখনই নীতীশ কোনও সমস্যায় পড়ছেন, আমি সেই সমস্যার সমাধান করে তাঁকে রাজ্য শাসন করতে এগিয়ে দিয়েছি। কিন্তু তিনি রাজ্যের মানুষের গালে চড় মারলেন। বিজেপি-র সঙ্গে জোট ভাঙার সময় নীতীশ বলেছিলেন, মাটিতে মিশে যাবেন, কিন্তু বিজেপি-র সঙ্গে জোট করবেন না। তিনি সংঘ-মুক্ত ভারত গড়ার কথাও বলেছিলেন। কিন্তু এখন দাঙ্গা করে এমন একটা দলের সঙ্গে তিনি হাত মেলাতে চলেছেন। তাঁর পদত্যাগ পূর্ব পরিকল্পিত। তিনি হয় বিহারে রাষ্ট্রপতি শাসন জারি করতে চাইছেন, না হলে বিজেপি-র সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়তে চাইছেন।’ নীতীশ পদত্যাগ করার পরেও আরডেজি, জেডিইউ ও কংগ্রেসের জোট বহাল রাখার বিষয়ে নয়া সূত্রের কথা বলেছেন লালু। তাঁর প্রস্তাব অনুযায়ী, এখন বিহার বিধানসভায় সবচেয়ে বেশি আসনবিশিষ্ট দল আরজেডি সরকার গঠনের দাবি পেশ করতেই পারে। নীতীশ ও উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বদলে তৃতীয় কাউকে নেতা বেছে নিক তিন দল। তেজস্বীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে লালু বলেছেন, গতকাল রাতে তাঁর সঙ্গে নীতীশের কথা হয়। তেজস্বীর সঙ্গেও তাঁর ৪০ মিনিট কথা হয়। নীতীশ তেজস্বীকে পদত্যাগ করতে বলেননি। তিনি দুর্নীতির অভিযোগের ব্যাখ্যা চাইছিলেন। আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলি। তাঁরা বলেন, প্রকাশ্যে এসব বিষয়ে কথা বললে কেন্দ্রীয় সংস্থাগুলিরই সুবিধা হবে। জেডিইউ নেতারা পুলিশ বা সিবিআই আধিকারিক নন। তাই তাঁদের কথায় ব্যাখ্যা দেওয়া যাবে না। বিহারে জোট সরকারের শরিক দল কংগ্রেস নীতীশের ইস্তফায় হতাশা প্রকাশ করেছে। দলীয় মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা বলেছেন, বিহারের মানুষ পাঁচ বছরের জন্য এই সরকারকে নির্বাচিত করেছিলেন। কংগ্রেস জনতার সেই রায়কে সম্মান জানাবে। নীতীশের প্রতি কংগ্রেস সভানেত্রী ও সহ-সভাপতির শ্রদ্ধা রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget