এক্সপ্লোর

তেজস্বী যাদব পদত্যাগ না করায় অখুশি নীতীশ?

পটনা: দুর্নীতিতে অভিযুক্ত বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব পদত্যাগ করবেন না বলে জানিয়ে দেওয়ায় অখুশি মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর ঘনিষ্ঠ সূত্রে তেমনই খবর। লালুপ্রসাদ যাদবের পুত্র নিজে সরতে না চাইলে তাঁকে সরিয়ে দেওয়ার পক্ষে মতপ্রকাশ করেছে জোটসঙ্গী কংগ্রেস। তবে এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি জেডিইউ। তেজস্বীর বিষয়ে দলে আলোচনা চলছে। লালুপ্রসাদ ও তাঁর পরিবারের লোকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে গত কয়েকদিন ধরেই বিহারের পাশাপাশি জাতীয় রাজনীতিও উত্তাল। লালু ও তাঁর স্ত্রী-পুত্রর বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। আজ দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর তেজস্বী জানিয়ে দেন, তিনি পদত্যাগ করবেন না। তাঁর এই ঘোষণাতেই নীতীশ চটেছেন বলে শোনা যাচ্ছে। লালু ও তাঁর পরিবারের বাড়িতে যখন সিবিআই তল্লাশি চলছিল, তখন রাজগীরে ছিলেন নীতীশ। জ্বর হয়েছিল বিহারের মুখ্যমন্ত্রীর। তিনি সিবিআই তল্লাশি নিয়ে প্রকাশ্যে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। তিনি জনতা দরবারও বাতিল করে দেন। দলীয় বৈঠকের পরেই লালুর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুলতে পারেন নীতীশ। তবে গতকাল ফোনে লালুর সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানিয়েছেন আরজেডি নেতা জগদানন্দ সিংহ। আরজেডি শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে বিহারে শাসক জোটে ফাটল ধরেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আগেই রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীকে সমর্থনের কথা জানিয়েছেন নীতীশ। কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর ডাকা বৈঠকও এড়িয়ে যাচ্ছেন তিনি। এই বৈঠকে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে নীতীশের কার্যকলাপ নিয়ে কংগ্রেসও ধন্দে রয়েছে। সরকারিভাবে অবশ্য অসুস্থতার কারণ দেখাচ্ছেন নীতীশ। তবে রাজনৈতিক মহল এত সহজ ব্যাখ্যায় সন্তুষ্ট নয়।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget