এক্সপ্লোর

পুরীতে রাষ্ট্রপতি, স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার সেবায়েতদের? অস্বীকার মন্দির কর্তৃপক্ষ, ওড়িশা প্রশাসনের

ভূবনেশ্বর: গত মার্চ মাসে সফরের সময় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তাঁর স্ত্রীর সঙ্গে কোনওপ্রকার দুর্ব্যবহার করা হয়েছিল—এই মর্মে রাষ্ট্রপতি ভবন থেকে কোনও অভিযোগ আসেনি। এমনটাই জানাল ওড়িশা সরকার ও শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ (এসজেটিএ)।

গতকাল, সংবাদমাধ্যমের একাংশে খবর প্রচারিত হয় যে, রাষ্ট্রপতি ভবন থেকে চিঠি পেয়েছে এসজেটিএ। সেখানে অভিযোগ করা হয়েছে, গত ১৮ মার্চ যখন দ্বাদশ শতাব্দীর মন্দির দর্শন করতে গিয়েছিলেন রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী সবিতা, তখন কয়েকজন সেবায়েত তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

প্রকাশিত খবর অনুযায়ী, গত ২০ মার্চ পুরী দিব্যসিংহ দেবের গজপতি রাজার নেতৃত্বাধীন এসজেটিএ-র মন্দির পরিচালন কমিটির বৈঠক বসেছিল। সেখানেই, রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডি-র সঙ্গে দুর্ব্যবহারের প্রসঙ্গটি উত্থাপিত হয়।

অভিযোগ ওঠে, মন্দিরের গর্ভগৃহের মধ্যে রাষ্ট্রপতি-পত্নীর খুব কাছে চলে আসেন কয়েকজন সেবায়েত। এমনকী, তাঁকে ছোঁয়ারও চেষ্টা করা হয়। বিষয়টি নিয়ে রাষ্ট্রপতি ভবনের তরফে অসন্তোষ প্রকাশ করা হয়।

যদিও, এমন খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এসজেটিএ। এদিন সংগঠনের প্রধান প্রশাসক পি কে মহাপাত্র বলেন, আমাদের কাছে কোনও মৌখিক বা লিখিত অভিযোগ জমা পড়েনি।

রাষ্ট্রপতির সঙ্গে কোনওপ্রকার দুর্ব্যবহারের অভিযোগ ওঠেনি। তবে, মন্দিরে আসা অন্যান্য দর্শনার্থীদের সঙ্গে সেবায়েতদের দুর্ব্যবহারের বিভিন্ন অভিযোগ নিয়ে আমরা উদ্বিগ্ন।

বিষয়টি এড়িয়ে গিয়েছে রাজ্য প্রশাসনও। ওড়িশার মুখ্য সচিব এ পি পাধি জানান, তাঁর কাছে এনিয়ে কোনও তথ্য নেই। তিনি বলেন, সরকারের কাছে এই সংক্রান্ত কোনও অভিযোগ জমা পড়েনি। তবে, শাসক দল বিজেডি মুখপাত্র তথা সাংসদ পি কে দেব জানান, মন্দির কর্তৃপক্ষ ও জেলা পুলিশ গোটা বিষয়টির তদন্ত করছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget