এক্সপ্লোর

অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনায় বিজেপি-র জন্য বরাদ্দ সাড়ে তিন ঘণ্টা, কংগ্রেস পাচ্ছে ৩৮ মিনিট

নয়াদিল্লি: আগামীকাল লোকসভায় তেলুগু দেশম পার্টির আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা ও ভোটাভুটি হতে চলেছে। তার আগে আজ কোন দল কতটা সময় বলতে পারবে, সেটা ঠিক হয়ে গেল। বিজেপি ৩ ঘণ্টা ৩৩ মিনিট, কংগ্রেস ৩৮ মিনিট, এআইএডিএমকে ২৯ মিনিট, তৃণমূল কংগ্রেস ২৭ মিনিট, বিজেডি ১৫ মিনিট, শিবসেনা ১৪ মিনিট, টিডিপি ১৩ মিনিট, টিআরএস ৯ মিনিট, সিপিএম ৭ মিনিট, এনসিপি ৬ মিনিট, সপা ৬ মিনিট, এলজেপি ৫ মিনিট এবং শিরোমণি অকালি দল, আরএলএসপি ও এডি-র মতো দলগুলির জন্য ১২ মিনিট বরাদ্দ করা হয়েছে। ১৫ বছর পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে রাজনৈতিক মহলে উত্তাপ বাড়ছে। সরকারকে চাপে ফেলা যাবে বলে আত্মবিশ্বাসী কংগ্রেস। বিজেপি অবশ্য এই দাবি উড়িয়ে দিয়ে পাল্টা বলেছে, বিরোধীদের কাছে প্রয়োজনীয় সংখ্যা নেই। কেন্দ্রের শাসক দল সূত্রে খবর, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনকে বাদ দিয়ে ৩১৪ জন সাংসদের সমর্থন পাওয়ার বিষয়ে তারা আত্মবিশ্বাসী। লোকসভায় এখন সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য ২৬৭ জন সাংসদের সমর্থন দরকার। বিজেপি-র সাংসদ সংখ্যা তার চেয়ে বেশি। ফলে জয় নিয়ে সংশয়ে নেই নরেন্দ্র মোদী, অমিত শাহের দল। ৫৩৩ জন সদস্য বিশিষ্ট লোকসভায় এনডিএ-র সাংসদ সংখ্যা ৩১৩। এর মধ্যে বিজেপি-র ২৭৪, শিবসেনার ১৮, লোক জনশক্তি পার্টির ৬ ও শিরোমণি অকালি দলের চারজন সাংসদ আছেন। বিরোধী দলগুলির সাংসদ সংখ্যা ২২২। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ-র সাংসদ সংখ্যা ৬৩। এআইএমডিএমকে-র ৩৭, তৃণমূল কংগ্রেসের ৩৪, বিজেডি-র ২০, টিডিপি-র ১৬ ও টিআরএস-এর ১১ জন সাংসদ। অনাস্থা প্রস্তাবে জয় না পেলেও আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে মোদী সরকারের ব্যর্থতাগুলি সামনে এনে বার্তা দিতে মরিয়া বিরোধীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget