এক্সপ্লোর

প্রক্রিয়া শুরু স্বরাষ্ট্রমন্ত্রকের, জাকিরের এনজিও-র বিদেশি অনুদান পাওয়ায় নিষেধাজ্ঞা জারি হচ্ছে

নয়াদিল্লি: জাকির নায়েকের এনজিও ইসলামিক রিসার্চের বিদেশি অর্থ পাওয়ার রাস্তা বন্ধ করে দিচ্ছে কেন্দ্র। শীঘ্রই তাদের তহবিলে বিদেশি অনুদান আসায় নিষেধাজ্ঞা জারি হচ্ছে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনে (এফসিআরএ) ওই সংস্থার রেজিস্ট্রেশন বাতিল করার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এ ব্যাপারে চূড়ান্ত শো কজ নোটিস দেওয়া হবে জাকিরের সংস্থাকে। আইআরএফ এডুকেশনাল ট্রাস্ট নামে জাকিরের অপর একটি এনজিও-কেও আগাম সম্মতি সংক্রান্ত ক্যাটেগরিতে ফেলার প্রক্রিয়া চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। যার অর্থ, সরকারের আগাম অনুমতি ছাড়া কোনও বিদেশি অর্থ-অনুদান গ্রহণ করতে  পারবে না তারা। সরকারি সূত্রে প্রকাশ, বিভিন্ন সংস্থার তদন্তে দেখা গিয়েছে, সমাজ সেবামূলক কাজের জন্য পাওয়া অর্থ যুবকদের মগজ ধোলাই করে উগ্র মৌলবাদী ভাবনাচিন্তার দিকে ঠেলে দেওয়া, তাদের সন্ত্রাসবাদী কার্যকলাপে সামিল হতে ‘উদ্বুদ্ধ করার’ কাজে লাগাচ্ছেন জাকির। ঘটনাচক্রে, জাকিরের বিরুদ্ধে একাধিক সংস্থার তদন্ত সত্ত্বেও গত সেপ্টেম্বরে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনে জাকিরের আইআরএফ-এর রেজিস্ট্রেশন রিনিউ করে দেওয়া হয়। বলা হয়, ভুল  করে এটা করা হয়েছে। তবে এর জেরে  সাসপেন্ড হতে হয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক যুগ্ম সচিব ও আরও চার কর্তাকে। আইআরএফ-কে সন্ত্রাস দমন আইন ইউএপিএ-তে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে ঘোষণার প্রস্তুতিও চলছে। এ ব্যাপারে শুধু কেন্দ্রের সম্মতিটুকু পাওয়াই বাকি রয়েছে। মহারাষ্ট্র পুলিশের কাছ থেকে পাওয়া নানা তথ্য, সূত্রের ভিত্তিতে তৈরি একটি খসড়া নোটে প্রকাশ, জাকির বারবার প্ররোচনামূলক ভাষণ দিয়েছেন, সন্ত্রাসবাদী প্রচারে সামিল হয়েছেন। এ ব্যাপারে যুবকদের মৌলবাদী ভাবনাচিন্তায় সামিল করে সন্ত্রাসবাদী কার্যকলাপে প্ররোচিত করায় জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে অপরাধ মামলাও দায়ের করেছে মহারাষ্ট্র পুলিশ। এও অভিযোগ যে, ‘আপত্তিকর’ অনুষ্ঠান সম্প্রচারের জন্য আইআরএফের তহবিলে আসা বিদেশি অর্থ  নিজের পিস টিভিতে ঢেলেছেন জাকির। ভারতে তৈরি হওয়া বেশিরভাগ অনুষ্ঠানেই থাকত জাকিরের উগ্র ঘৃণা ছড়ানো ভাষণ, যাতে তিনি ‘সব মুসলিমকে সন্ত্রাসবাদী হওয়ার ডাক দিতেন’ বলে অভিযোগ। প্রসঙ্গত, জাকিরের নাম সর্বসমক্ষে আসে গত জুলাইয়ে বাংলাদেশের গুলশন কাফে সন্ত্রাসবাদী হামলার সূত্রে। ১ জুলাই ঢাকার অভিজাত পাড়ায় ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় জড়িত জঙ্গিদের একজন, রোহন ইমতিয়াজ জাকিরের ভাষণে অনুপ্রাণিত হয়ে নিজের ফেসবুক পোস্টে তাঁকে উদ্ধৃত করে প্রচার চালিয়েছিল বলে জানায় বাংলাদেশের ‘ডেইলি স্টার’ সংবাদপত্র। তারপরই তাঁর কার্যকলাপ, নেটওয়ার্ক নিয়ে খোঁজখবর করা শুরু হয় এ দেশে।

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget