এক্সপ্লোর

রেলের বেসরকারিকরণের কোনও চিন্তাভাবনা নেই, সংসদে বললেন গয়াল

আরেকটি পৃথক জবাবে গয়াল বলেন, চলতি বছরের ১ এপ্রিল পর্যন্ত দেশে ১৮৯টি নতুন রেললাইন প্রকল্প নেওয়া হয়েছে, যা এখনও পর্যন্ত রেল নেটওয়ার্কের অধীনে না আসা এলাকাকে যুক্ত করবে। প্রকল্পগুলির আওতায় পড়ছে ২১,৪৪৩ কিমি এলাকা।

নয়াদিল্লি: দুটি ট্রেনকে প্রাইভেট সংস্থার হাতে তুলে দেওয়ার প্রস্তাব রয়েছে, এহেন খবরের প্রেক্ষাপটে লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে রেলমন্ত্রী পীযূষ গয়াল জানালেন, রেলের বেসরকারিকরণের কোনও চিন্তাভাবনা নেই সরকারের। তিনি বলেন, কোনও নির্দিষ্ট যাত্রিবাহী ট্রেনকে বেসরকারি সংস্থাকে দিয়ে চালানোর জন্য এখনও পর্যন্ত বাছাই করা হয়নি। যদিও এ ব্যাপারে সরকারি ঘোষণা না হলেও সূত্রের দাবি, রেলমন্ত্রক নয়াদিল্লি-লখনউ তাজ এক্সপ্রেসকে চিহ্নিত করেছে। অতিরিক্ত প্রশ্নের উত্তরে রেল প্রতিমন্ত্রী সুরেশ আঙ্গাদি বলেন, এই ইস্যুতে  আরও গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা চলছে, আগামী দিনে ট্রায়ালও হবে। গয়ালকে প্রশ্ন করা হয়, ২০১৮-র সেপ্টেম্বরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে পেশ করা একটি রিপোর্টে ব্যাপক হারে বেসরকারিকরণ মানবাধিকার রক্ষার সামনে বিপদ হতে পারে বলে যে সাবধানবাণী দেওয়া হয়েছে, তিনি সেটা জানেন কিনা। গয়াল  বলেন, ভারতীয় রেলের বেসরকারিকরণের কোনও প্রস্তাব নেই। আরেকটি পৃথক জবাবে গয়াল বলেন, চলতি বছরের ১ এপ্রিল পর্যন্ত দেশে ১৮৯টি নতুন রেললাইন প্রকল্প নেওয়া হয়েছে, যা এখনও পর্যন্ত রেল নেটওয়ার্কের অধীনে না আসা এলাকাকে যুক্ত করবে। প্রকল্পগুলির আওতায় পড়ছে ২১,৪৪৩ কিমি এলাকা।  সেগুলি পরিকল্পনা, সম্মতি ও রূপায়ণের নানা স্তরে আছে। তিনি বলেন, ক্রমবর্ধমান যাত্রী সংখ্যার চাপ মোকাবিলা ও আজ পর্যন্ত রেল নেটওয়ার্কের আওতায় না থাকা এলাকাকে যুক্ত করা  প্রয়োজন-ভিত্তিক চলতি প্রক্রিয়া, যা বাণিজ্যিক যুক্তি, অপারেশন সংক্রান্ত প্রয়োজনীয়তা, টেকনিক্যাল বাস্তবতা ও প্রয়োজনীয় সম্পদ পাওয়ার ওপর নির্ভরশীল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget