এক্সপ্লোর

প্রবল শৈত্যপ্রবাহের গ্রাসে উত্তর ভারত, মৃত ৫, ব্যাহত রেল-বিমান পরিষেবা

নয়াদিল্লি: প্রবল শীতে কাবু গোটা উত্তর ভারত। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঘন কুয়াশা, যার জেরে পাঁচজনের মৃত্যু হয়েছে।

কুয়াশায় বিপর্যস্ত দিল্লি-সহ গোটা উত্তর ভারত। রাজধানীতে আজও রেল ও বিমান চলাচল ব্যাহত। দিল্লি থেকে এদিন মোট ২২টি ট্রেন বাতিল করা হয়েছে। দেরিতে চলছে ৬১টি ট্রেন। ৭টি ট্রেনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে।

প্রভাব পড়েছে বিমান চলাচলেও। ৩টি অন্তর্দেশীয় উড়ান বাতিল। ৬টি উড়ানের সময়সূচির পরিবর্তন করা হয়েছে। নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছে ৩টি আন্তর্জাতিক উড়ানও। দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াসে।

উত্তর ভারত জুড়ে ঘন কুয়াশার দাপট। তার প্রভাব পড়েছে এরাজ্যেও। উত্তর ভারত থেকে আসা একাধিক দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে অনেকটা দেরিতে চলছে। বাতিল হয়েছে ডাউন কালকা মেল। দিল্লি থেকে আসা দুরন্ত এক্সপ্রেস ১৬ ঘণ্টা দেরিতে চলছে। তাছাড়া অন্য ট্রেনও বেশ কিছুটা দেরিতে চলছে। কয়েকটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

  • হাওড়া- দিল্লি দুরন্ত এক্সপ্রেস ১৬ ঘণ্টা দেরিতে চলছে
  • হাওড়া- বিভূতি এক্সপ্রেস ১১ ঘণ্টা দেরিতে চলছে
  • হাওড়া- চম্বল এক্সপ্রেস ৮ ঘণ্টা দেরিতে চলছে
  • হাওড়া- দুন এক্সপ্রেস ৬ ঘণ্টা  দেরিতে চলছে
  • হাওড়া- অমৃতসর মেল ১১ ঘণ্টা দেরিতে চলছে

ঘন কুয়াশার জেরে পঞ্জাব ও হরিয়ানায় তিনটি পৃথক দুর্ঘটনায় তিন কলেজ ছাত্র সহ পাঁচজনের মৃত্যু হয়েছে। চণ্ডীগড়, লুধিয়ানা, অমৃতসর, পাটিয়ালা, করনাল, পানিপত, গুরুগ্রাম এবং ফরিদাবাদে জনজীবন ব্যাহত হচ্ছে।

উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডেও ঘন কুয়াশা। সকালে বারাণসীতে রাস্তার আলো জ্বালিয়ে রাখা হয়েছে। তাতেও দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে। কনকনে ঠাণ্ডায় রাস্তার ধারে আগুন জ্বেলে উষ্ণতা খুঁজছেন বহু মানুষ। সমস্যায় পড়েছে কচিকাঁচারা। সকালে স্কুলের সময় পিছনোর আবেদন জানিয়েছেন শিক্ষকরা।

কুয়াশার দাপটে রাস্তায় লোকজনের দেখা নেই।ফলে যাত্রী পাচ্ছেন না বাসচালকরা। একই অবস্থা উত্তরাখণ্ডের হলদোয়ানির। হাড় কাঁপানো ঠাণ্ডায় জবুথবু স্থানীয় বাসিন্দারা। সকালবেলায় রাস্তার আলো জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। কখনও কখনও সূর্যের দেখা মিলছে দুপুরের পর।

এদিকে, কাশ্মীরের বিভিন্ন অঞ্চল হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে। লাদাখের লেহ তে সর্বনিম্ন তাপমাত্রা শূন্যের থেকে ১০.৯ ডিগ্রি নীচে নেমে গিয়েছে। কার্গিলের তাপমাত্রা (-১০.২), শ্রীনগর (-২.৭) ডিগ্রিতে কাঁপছে।

আবার রাজস্থানের মাউন্ট আবু অঞ্চলের তাপমাত্রা এখন ৬ ডিগ্রিতে নেমে গিয়েছে। হিমাচল প্রদেশের শিমলাও শৈত্যপ্রবাহে প্রকোপে জেরবার। পার্বত্য অঞ্চলগুলির একাধিক জায়গার তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে।

লাহুল-স্পিটির কেলং এবং কিন্নরের কল্পায় তাপমাত্রা যথাক্রমে (-৫.৬) এবং (-১.০)। এছাড়া মানালি (-০.৮), সোলান (-৩.০) ডিগ্রিতে কাঁপছে। শিমলার তাপমাত্রা ৪.১।

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Chorbagan Incident: চোরবাগান বিপর্যয়ের সময় ঘোষক ছিলেন কুশল মজুমদার একাই, দাবি পুলিশের
Suvendu Adhikari |
Cyclone Arnab : ল্যান্ডফলের পর তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, গোপালপুরে প্রবল ঝড়-বৃষ্টি
Chokh Bhaga Chota: গ্রেফতার ইন্দ্রনীল সেন, ইডি দফতর থেকে বেরোতেই গ্রেফতার
Kajal Sheikh: বিধানসভাতেই শোভনদেবের কাছ থেকে মিষ্টি খেলেন কাজল শেখ | TMC | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget