এক্সপ্লোর

ফিনিশিং লাইনে বরমালা নিয়ে অপেক্ষায় থাকবেন পাত্রী, পাত্র ম্যারাথন শেষ করলেই বিয়ে!

জয়পুর: বিয়ে বনাম ম্যারাথন – এমন উদ্ভূত সমস্যার অভিনব সমাধান বের করলেন এক ‘দৌড়-প্রেমী’ দম্পতি।

ঘটনায় প্রকাশ, আগামী ৫ ফেব্রুয়ারি কবিতা বাত্রার সঙ্গে বিয়ে স্থির হয়েছে বেঙ্গালুরুর অনন্ত ত্রিবেদীর। কিন্তু, একইদিনে জয়পুরে হাফ-ম্যারাথনে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন পেশায় ইঞ্জিনিয়ার ও রেস্তোরাঁর মালিক অনন্ত।

এই দুয়ের জাঁতাকলে, বেশ সমস্যায় পড়েছিলেন ম্যারাথন-প্রেমী অনন্ত। ভেবে পাচ্ছিলেন না, কী করবেন। কারণ, বিয়েটাও গুরুত্বপূর্ণ। আবার ম্যারাথনেও সুযোগও তো সচরাচর আসে না। এমন সময়ে অভিনব সমাধান সূত্র খুঁজে বের করলেন দম্পতি।

স্থির হয়েছে, অনন্ত ওইদিন ম্যারাথনে অংশ নেবেন। আর হাতে মালা নিয়ে কবিতা অপেক্ষা করবেন ফিনিশিং লাইনে। যুগলের সিদ্ধান্ত, যেই ফিনিশিং লাইন পার করবেন অনন্ত, সেখানেই তাঁর গলায় বরমালা পরিয়ে বিয়ে করবেন কবিতা।

অনন্ত জানান, তিনি ও তাঁর হবু স্ত্রী দুজনই প্রায়ই এধরনের ম্যারাথনে অংশ নেন। কিন্তু, চোটের কারণে, এবার কবিতা ম্যারাথনে অংশ নিতে পারছেন না। তাই দৌড় শেষে বিয়ে করব বলে মনস্থির করেছি। একইসঙ্গে, সমাজকে বার্তাও দেওয়া হবে।

জানা গিয়েছে, নয়াদিল্লিতে কবিতার সঙ্গে পরিচয় হয় অনন্তের। গত তিন বছর ধরে দুজনই বেঙ্গালুরুতে বসবাস করেন। সেখানে একটি সফটওয়্যার সংস্থায় কর্মরত কবিতা। অন্যদিকে, সেখানে একটি রেস্তোরাঁ চালান অনন্ত।

এখনও পর্যন্ত ৩টি ফুল-ম্যারাথন এবং ৪টি হাফ-ম্যারাথনে অংশ নিয়েছেন অনন্ত। পাশাপাশি, গত বছর নভেম্বরে বেঙ্গালুরু থেকে সাইকেলে জয়পুর যাত্রা করেছিলেন তিনি। ২০১৩ সালে তিনি জয়সলমের ও সিমলায় সাইকেল প্রতিযোগতায় তিনি যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থান দখল করেছিলেন।

যদিও, এবার স্থান দখলের কোনও চাপ নেই। কারণ, তিনি যে কোনও স্থানে দৌড় শেষ করুন না কেন, কবিতা তাঁর জন্য মালা নিয়ে তৈরি থাকবে। দম্পতির প্রায় জনা পঁচিশেক ঘনিষ্ঠ বন্ধু এই অভিনব অনুষ্ঠানের সাক্ষী থাকতে চলেছেন।

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget