এক্সপ্লোর

টেলিফোনে লালুর স্বাস্থ্যের খোঁজ নিলেন নীতীশ, তেজস্বী বললেন, 'নিছকই সৌজন্য'

নয়াদিল্লি: টেলিফোন করে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের স্বাস্থ্যের খোঁজ নিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শরিক বিজেপির সঙ্গে জেডিইউ-র সম্পর্কের টানাপোড়েনের জল্পনার মধ্যে এই ঘটনা ঘিরে রাজ্য রাজনীতিতে ফের শোরগোল পড়ে গিয়েছে। নীতীশের এই উদ্যোগ রাজ্যের শাসক জোটের দুই শরিকের মধ্যে দূরত্ব বাড়ার জল্পনা আরও উস্কে দিয়েছে। যদিও আরজেডি-র সঙ্গে জেডিইউ-র নতুন কোনও সম্পর্কের সমীকরণের অনুমান খারিজ করে দিয়েছেন লালুর ছেলে তেজস্বী। 'কাকা' এত দেরী করে তাঁর বাবার খোঁজ নেওয়ায় ক্ষোভ গোপন করেননি তেজস্বী যাদব। নীতীশের টেলিফোনে খোঁজ নেওয়াকে নিছক সৌজন্য বলে আখ্যা দিয়েছেন তিনি। দুদিন আগে অস্ত্রোপচারের পর মুম্বইয়ের হাসপাতালে চিকিত্সাধীন লালু। গত রবিবার এশিয়ান হার্ট ইন্সস্টিটিউটে তাঁর ফিশচুলার অস্ত্রোপচার হয়। উল্লেখ্য, গত বছরই কংগ্রেস-আরজেডির সঙ্গে মহাজোটবন্ধন ছেড়ে ফের এনডিএ শিবিরে ভিড়েছিলেন নীতীশ। কিন্তু বিভিন্ন কারণেই বিজেপির সঙ্গে জেডিইউ-র সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে বলে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা তৈরি হয়েছে। পশুখাদ্য কেলেঙ্কারিতে সাজাপ্রাপ্ত লালু বর্তমানে জামিনে রয়েছেন। মুম্বইয়ে তাঁর অস্ত্রোপচারের পর কেন্দ্রের এনডিএ সরকারের মন্ত্রী উপেন্দ্র কুশওয়া ও অশ্বিনী চৌবে ইতিমধ্যেই লালুর সঙ্গে দেখা করেছেন। এরপর নীতীশও টেলিফোনে লালুর স্বাস্থ্যের খোঁজ নেন। তেজস্বীর ট্যুইট, 'সৌজন্যতার খাতিরেই টেলিফোন করেছিলেন নীতীশ। এতে অন্য কিছু নেই। আশ্চর্যের ব্যাপার, হাসপাতালে ভর্তি হওয়ার চারমাস পরে নীতীশজী জানতে পারলেন যে, লালুপ্রসাদ অসুস্থ'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget