এক্সপ্লোর

সিভিল ইঞ্জিনিয়াররা সিভিল সার্ভিসে আসুন, মেকানিক্যালরা যান অন্যত্র, নয়া ‘বিপ্লব বাণী’

আগরতলা: এ মাসে একের পর এক বোমা ফাটাচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মাসটি তিনি শুরু করেছেন মহাভারতের সময়েও ইন্টারনেট ছিল তত্ত্ব আউড়ে। মাসের মাঝামাঝি ডায়ানা হেডেনকে কেন মিস ওয়ার্ল্ড করা উচিত হয়নি তা নিয়ে সুচিন্তিত বিশ্লেষণ। আর এখন মাসের শেষে তিনি বললেন, সিভিল ইঞ্জিনিয়াররাই আইএএস, আইপিএস হওয়ার উপযুক্ত, কারণ নামটাই সিভিল সার্ভিস। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের এদিকে খাপ না খোলাই ভাল। আগরতলার প্রজ্ঞা ভবনে এক সমাবেশে বিপ্লব বলেন, যাঁরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছেন তাঁদের সিভিল সার্ভিসে যাওয়া উচিত নয়। কারণ প্রশাসনে যাঁরা আছেন তাঁদের সমাজ তৈরি করতে হয়। সেই জ্ঞান বরং সিভিল ইঞ্জিনিয়ারদের আছে। কীসের ভিত্তিতে শুধু সিভিল ইঞ্জিনিয়ারদের তিনি এত বড় সার্টিফিকেট দিলেন তা অবশ্য জানা যায়নি। বিপ্লব বলেন, আগে সিভিল সার্ভিস পরীক্ষা দিতেন কলা বিভাগের ছেলেমেয়েরা। এখন ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং থেকে আসা তরুণ তরুণীরাও এই পরীক্ষায় বসেন। সিভিল সার্ভিস অফিসারদের অলরাউন্ডার হওয়া উচিত, কারণ যিনি সব বিভাগে পারদর্শী, তাঁরই চাহিদা সব থেকে বেশি। সচিন তেন্ডুলকর ও কপিল দেবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, লোকে এখনও কপিল ও সচিনের নাম করে। কপিলের বোলিং ভাল ছিল কিন্তু ব্যাটিংও ছিল দুর্দান্ত। এটা বিশেষ দক্ষতার যুগ। তাই অল রাউন্ডারদের গুরুত্ব সর্বাধিক। এ সপ্তাহেই ডায়ানা হেডেনের বিশ্বসুন্দরী হওয়ার ‘অনৌচিত্য’ নিয়ে মন্তব্য করে নতুন করে বিতর্কে জড়ান বিপ্লব। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া হওয়ায় অবশ্য ক্ষমা চেয়ে নেন তিনি। বলেন, সব মেয়েকেই সম্মান করে মায়ের মত।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Kolkata Shootout: 'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'

ভিডিও

Chok Bhanga Chota | খাস কলকাতায় খুন হয়ে গেলেন এক ব্যক্তি ! ফের প্রশ্নে রাজ্যের আইনশৃঙ্খলা | ABP Ananda LIVE
Baghajatin News | বাঘাযতীনে শ্যুটআউট, গুলিতে এক তৃণমূলকর্মীর মৃত্যু | ABP Ananda LIVE
West Bengal Election 2026 | ভোটের বিজ্ঞপ্তি জারির আগেই দিকে দিকে অশান্তি | ABP Ananda LIVE
Mamata Banerjee | দুর্যোগ কাটিয়ে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর বিমান | ABP Ananda LIVE
West Bengal Assembly Election 2026: 'হিংসামুক্ত, ছাপ্পামুক্ত, বুথ জ্যামিংহীন ভোট করাতে হবে', ভোটের আগে নবান্ন থেকে মুখ্যসচিবের বার্তা
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Kolkata Shootout: 'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
Ram Navami 2026: সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল !
সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল ! "নেতৃত্বে" BJP প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় ? বিস্ফোরক অভিযোগ বীরভূমে
Bus Accident: মর্মান্তিক ! বাস-লরির সংঘর্ষে ঝলসে গেল অন্তত ১৪টি তাজা প্রাণ
মর্মান্তিক ! বাস-লরির সংঘর্ষে ঝলসে গেল অন্তত ১৪টি তাজা প্রাণ
Ram Navami 2026: রামনবমী ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, স্লোগান উঠল, ‘ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই’
রামনবমী ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, স্লোগান উঠল, ‘ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই’
Donald Trump : ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
Embed widget