এক্সপ্লোর

ভারতের সদস্যপদ নিয়ে কোনও সিদ্ধান্ত হল না এনএসজি বৈঠকে

নয়াদিল্লি: ভিয়েনায় নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের দুদিনের বৈঠকে ভারতের সদস্যপদ নিয়ে কোনও সিদ্ধান্ত হল না। ২০ তারিখ সিওলে ফের এই নিয়ে বৈঠকে বসবে সদস্য দেশগুলি। তবে সদর্থক খবর হল, যে সব দেশগুলি এতদিন ভারতের এই গোষ্ঠীতে প্রবেশের বিরোধিতা করছিল, আমেরিকার চাপে কট্টর অবস্থান থেকে সরে এসে তারা বেশ খানিকটা নরম অবস্থান নিয়েছে। কিন্তু এখনও একইভাবে অনড় চিন। আর ৪৮ সদস্য দেশেরই সবুজ সংকেত না মিললে এই গোষ্ঠীতে প্রবেশ সম্ভব নয়। ১৯৭৪-এ ভারতের প্রথম পরমাণু পরীক্ষার প্রেক্ষিতে তৈরি হয় এই নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ। এদের লক্ষ্য হল, পরমাণু অস্ত্র তৈরিতে প্রয়োজনীয় জিনিসপত্রের বিক্রয়ে বিধিনিষেধ এনে পৃথিবী জুড়ে পরমাণু অস্ত্রের বাড়বাড়ন্ত বন্ধ করা। পরমাণু অস্ত্রপ্রসার রোধ চুক্তি বা এনপিটি সই না করেও আমেরিকার সঙ্গে অসামরিক পরমাণু চুক্তির দৌলতে ভারত অবশ্য এনএসজি সদস্যদের সিংহভাগ সুযোগসুবিধে ভোগ করে। ভিয়েনায় এনএসজি বৈঠকে চিন সেই প্রসঙ্গই তুলে ফের জানিয়ে দেয়, এনএসজি-তে অন্তর্ভুক্তির প্রধান শর্ত এনপিটি সই করা, তা না করায় ভারতকে এনএসজি-র অন্তর্ভুক্ত করা যাবে না। যদিও অন্য যে সব দেশ এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তির বিরোধিতা করছিল, সেই দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও তুরস্ক আগের অনড় অবস্থান থেকে অনেকটাই সরে এসেছে। ফলে কূটনীতিকরা মনে করছেন, এর ফলে এনপিটি-তে স্বাক্ষর না করা দেশগুলির পক্ষেও এনএসজি-তে যোগ দেওয়ার রাস্তা খুলতে পারে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget