চালক মুসলিম, বুকিং বাতিল করলেন ভিএইচপি নেতা! তারা ধর্ম, জাত, লিঙ্গের মাপকাঠিতে ভেদাভেদ করে না, জানিয়ে দিল ওলা

Ola, like our country, is a secular platform, and we don't discriminate our driver partners or customers basis their caste, religion, gender or creed. We urge all our customers and driver partners to treat each other with respect at all times.
— Ola (@Olacabs) April 22, 2018
নিজেকে 'হিন্দুত্ববাদী চিন্তক' বলা অভিষেক ভিএইচপি-র মিডিয়া উপদেষ্টা। তাঁর ২০ এপ্রিলের ট্যুইট ঘিরে শোরগোল ছড়ায় যাতে তিনি চালক মুসলিম বলে ওলার বুকিং বাতিল করেছেন বলে জানান, এও লেখেন, তিনি জেহাদিদের পয়সা দেবেন না! ট্যুইটারে বিরূপ প্রতিক্রিয়া হয়। অনেকেই ট্যুইটার ও ওলায় অভিষেকের অ্যাকাউন্ট বাতিলের দাবি করেন। যদিও প্রচুর লাইকও পড়ে। I am just raising my voice for Hindu Drivers, those are discriminated on the basis of religion by Customers. Bas style different hai.
— Abhishek Mishra (@Abhishek_Mshra) April 22, 2018
অভিষেকের মন্তব্যের তীব্র নিন্দা করে কংগ্রেস সাংসদ শশী তারুর ট্যুইট করেন, আমার সেই ভারতকে মনে পড়ছে যেখানে এ ধরনের চিন্তাভাবনা পোষণ করা লোকজনকেই বাহবা দেওয়া, ফলো করার পরিবর্তে একঘরে করা হত। আমাদের সেই ভারতীয়ত্ব ফিরিয়ে আনতে হবে। I remember an India where people who thought this way would have been ostracized rather than admired &"followed". We need to #BringIndiannessBack. https://t.co/410oU4JVuR
— Shashi Tharoor (@ShashiTharoor) April 22, 2018
ট্যুইটার কর্তৃপক্ষ অবশ্য অভিষেককে তাদের প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করার দাবি মানেনি। বলেছে, তারা ট্যুইটের বিষয়বস্তু তদন্ত করে দেখে নিয়মরীতি ভাঙার কোনও প্রমাণ পায়নি। অভিষেকের এও দাবি, তিনি ট্যুইটার থেকে নোটিফিকেশন পাচ্ছেন যে, কেউ কেউ তাঁর অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলের চেষ্টা করছে। People starts attack on me. Can I have no right to choose ? If they can run a campaign against Hanuman ji poster on cab, defamed Hindus and Hindus god in Kathua incident then they must be prepared for reply. https://t.co/GEWUVRvtwL
— Abhishek Mishra (@Abhishek_Mshra) April 22, 2018
বিতর্ক, সমালোচনাও গায়ে মাখছেন না অভিষেক। আরেক ট্যুইটে লিখেছেন, শুধু হিন্দু ড্রাইভারদের হয়ে কথা বলছি। ওদের সঙ্গেও খদ্দেররা ধর্মীয় কারণে বৈষম্যমূলক আচরণ করেন। শুধু আমার ধরণটা ভিন্ন। তাতেও প্রচুর লাইক পড়ে। এও লেখেন তিনি, লোকে আমায় আক্রমণ করছে। আমার কি পছন্দ- অপছন্দ বলে কিছু থাকতে পারে না। ওরা যদি গাড়িতে হনুমানজির ছবি লাগানোর বিরুদ্ধে প্রচার করতে পারে, কাঠুয়ার ঘটনার পর হিন্দুদের, হিন্দু দেবদেবীদের অপমান করতে পারে, তবে পাল্টা আঘাত তো হবেই। একটি সংবাদপত্রের রিপোর্ট, অভিষেকের ট্যুইটারে ১৪ হাজারের ওপর ফলোয়ার, যাঁদের মধ্যে আছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর, আর কে সিংহ, রামকৃপাল যাদব, নরেন্দ্র সিংহ টোমার, বিজেপি এমপি মনোজ তিওয়ারি। 























