এক্সপ্লোর

লোকসভায় মাত্র ৫ সাংসদের হাজির ১০০ শতাংশ, সনিয়ার উপস্থিতি রাহুলের চেয়ে বেশি

নয়াদিল্লি: গত তিন বছরে লোকসভায় ৫৪৫ জন সাংসদের মধ্যে মাত্র ৫ জনের হাজিরা ১০০ শতাংশ। কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীর চেয়ে তাঁর মা তথা কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর উপস্থিতির হার বেশি। সাংসদদের হাজিরার তথ্য রাখা একটি সংস্থা এমনই জানিয়েছে। উত্তরপ্রদেশের বান্দার সাংসদ ভৈঁরো প্রসাদ মিশ্র ১,৪৬৮টি বিতর্ক ও আলোচনায় যোগ দিয়েছেন। এক্ষেত্রে সাংসদদের মধ্যে তিনিই শীর্ষে। লোকসভায় ভৈঁরোর হাজিরাও ১০০ শতাংশ। প্রকাশিত তথ্য অনুযায়ী, ২২ সাংসদ লোকসভার অধিবেশনের অর্ধেক সময় হাজির ছিলেন। বেশ কিছুদিন অসুস্থ থাকা সত্ত্বেও সনিয়ার হাজিরা ৫৯ শতাংশ। সেখানে রাহুলের হাজিরা ৫৪ শতাংশ। গত তিন বছরে সনিয়া লোকসভায় পাঁচ বার বিতর্কে যোগ দিয়েছেন। এক্ষেত্রে অবশ্য এগিয়ে রাহুল। তিনি ১১ বার বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং কয়েকজন মন্ত্রীর হাজিরা সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি। কারণ, তাঁদের সংসদের হাজিরা খাতায় সই করা বাধ্যতামূলক নয়। কংগ্রেস নেতা বীরাপ্পা মইলি ও মল্লিকার্জুন খাড়গের হাজিরা যথাক্রমে ৯১ ও ৯২ শতাংশ। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার হাজিরা ৮০ শতাংশ। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিংহ যাদবের হাজিরা ৭৯ শতাংশ। অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পলের হাজিরা ৩৫ শতাংশ। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহর হাজিরা মাত্র ৬ শতাংশ। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির হাজিরা ৩৫ শতাংশ। তৃণমূল সাংসদ মুনমুন সেন ও শত্রুঘ্ন সিনহার হাজিরা ৭০ শতাংশ।

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget