এক্সপ্লোর
ভারতীয় গ্রাহকদের জন্য অপেরা মিনির ভাণ্ডারে এবার বলিউড-ক্রিকেট

নয়াদিল্লি:আরও আকর্ষণীয় ওয়েবব্রাউজার অপেরা মিনি। ভারতীয় গ্রাহকরা এই ব্রাউজার থেকে বলিউড ও ক্রিকেট সংক্রান্ত তথ্য হাতের মুঠোয় পেয়ে যাবেন। মূলত মোবাইল ফোন, স্মার্টফোন ও পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্টগুলির কথা মাথায় রেখেই এই ব্রাউজারটি তৈরি হয়েছিল। এবার নয়া ফিচার ও ইন্টিগ্রেশনের মাধ্যমে আরও আকর্ষণীয় করা হয়েছে এই ব্রাউজারটিকে। এর হোম পেজে ভারতীয় গ্রাহকদের কথা মাথায় রেখে বলিউড ও ক্রিকেট সংক্রান্ত আপডেট যুক্ত করা হয়েছে। অপেরা মিনি ১৮-র হোম পেজে একটি নতুন এন্টারটেনমেন্ট ফিড দেখা যাবে। কোম্পানি এ জন্য বলিউড হাঙ্গামার সঙ্গে হাত মিলিয়েছে।অন্যদিকে, ক্রিকেটের লাইভ আপডেট দেওয়ার জন্য কোম্পানি স্পোর্টসকীডা-র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। তাই গ্রাহকরা এবার হোমপেজেই সমস্ত খেলার আপডেট পেয়ে যাবেন। স্মার্টফোনে এই ব্রাউজার থেকে ভিডিও ডাউনলোডের ক্ষমতা এর আপডেটেড ভার্সনের একটা গুরুত্বপূর্ণ ফিচার। এই ব্রাউজার থেকেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বা অন্য কোন সাইটের ভিডিও গ্রাহকদের সরাসরি ডাউনলোডের সুবিধা দেওয়া হবে। ভিডিও ডাউনলোডের অপশনে ক্লিক করলেই একটি পপ-আপ ডায়লগ বক্স দেখা যাবে।গ্রাহকরা এরপর সেভ বাটন-এ টাচ করে ডাউনলোডিং শুরু করতে পারবেন। অথবা ক্যানসেল বাটন প্রেস করতে পারবেন। অপেরা মিনির আপডেটেড ভার্সনে ভিডিও বুস্ট ফিচারও থাকছে। এরফলে ভিডিও বাফারিং কম হবে।
Before You Go
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
সেরা শিরোনাম
জেলার
মালদা
জেলার
উত্তর ২৪ পরগনা

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















