এক্সপ্লোর

কৃষকদের দুর্দশার ইস্যুতে বিরোধী বিক্ষোভের জেরে উত্তাল লোকসভা

নয়াদিল্লি: বাদল অধিবেশনের তৃতীয় দিনও উত্তাল সংসদের উভয় কক্ষই। কৃষকদের দুর্দশার ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে দুপুর বারোটা পর্যন্ত মুলতুবী হয়ে যায় লোকসভার অধিবেশন। রাজ্যসভাতেও বিষয়টি ঘিরে বিরোধীরা বিক্ষোভ দেখান। এদিন সভা শুরু হওয়া মাত্রই বিরোধী সদস্যরা কৃষকদের দুর্দশার প্রসঙ্গ তুলে ওয়েলে নেমে স্লোগান দিতে শুরু করেন। তাঁরা অভিযোগ করেন, সরকার কৃষকদের অবহেলা করছে। সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার বলেন, কৃষক সংক্রান্ত ইস্যুটি এদিনের আলোচ্যসূচীতে রয়েছে। সরকার এ বিষয়ে বিরোধীদের সমস্ত প্রশ্নের জবাব দেবে। কিন্তু বিরোধীরা এতে কর্ণপাত করেননি। তাঁরা কৃষি ঋণ মকুবের দাবি জানিয়েও স্লোগান দেন। সভায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বিরোধীদের বিক্ষোভ চলতে থাকায় সভা ১২ পর্যন্ত মুলতুবী করে দেন অধ্যক্ষ সুমিত্রা মহাজন। রাজ্যসভায় আজ দুপুর দুটোয় দলিতদের প্রতি হামলার বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। গতকালও বিরোধীদের বিক্ষোভের জেরে ব্যাহত হয় সভার কার্যাবলী। এদিন রাজ্যসভায় মায়াবতীর ইস্তফা নিয়েও সরকারকে চেপে ধরতে পারে বিরোধীরা। গতকাল রাজ্যসভার সদস্য পদে ইস্তফা দিয়েছিলেন বিএসপি নেত্রী। উত্তরপ্রদেশের সহারানপুরে দলিতদের ওপর হামলার ঘটনা নিয়ে বক্তব্য রাখছিলেন মায়াবতী।  তিন মিনিট পর ভাইস চেয়ারম্যান তাঁর বক্তব্য থামিয়ে দেন। তাঁকে বক্তব্য রাখতে দেওয়া হচ্ছে না অভিযোগ তুলে পদত্যাগ পত্র পাঠিয়ে দেন মায়াবতী। মায়াবতীর পাশে দাঁড়িয়েছেন আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব সহ বিরোধীরা। লালু প্রসাদ মায়াবতীকে বিহার থেকে রাজ্যসভায় নির্বাচিত করে পাঠানোর প্রস্তাবও দিয়েছেন। এদিন মায়াবতীর ইস্তফার প্রসঙ্গ তুলে সরব হবে কংগ্রেস সহ বিরোধীরা। এদিন সংসদে গোরক্ষার নামে পিটিয়ে হত্যা এবং বিরোধী নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহারের অভিযোগ নিয়েও সোচ্চার হতে পারে বিরোধীরা। রাজ্যসভায় দুপুর দুটোয় দলিতদের ওপর অত্যাচার ও গোরক্ষার নামে তাণ্ডবের বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget