এক্সপ্লোর

বাদল অধিবেশন: কাশ্মীর, গো-রক্ষা নিয়ে উত্তাল হতে পারে সংসদ, অস্ত্রে শান দু-পক্ষের

নয়াদিল্লি: গোরক্ষকদের তাণ্ডব থেকে কৃষকদের প্রতিবাদ, কাশ্মীর অস্থিরতা থেকে দুর্নীতির মামলায় বিরোধী নেতাদের বিরুদ্ধে তদন্তের বাড়বাড়ন্ত—এসব ইস্যুকে হাতিয়ার করে উত্তপ্ত হতে পারে সংসদের বাদল অধিবেশন। এমনই ইঙ্গিত দিল বিরোধী দলগুলি।

সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তবে, সাংসদ-মৃত্যুর কারণে, আগামীকাল শুরু হয়ে প্রথামাফিক শ্রদ্ধাজ্ঞাপনের পর দিনের মতো মুলতুবি হয়ে যাবে লোকসভা ও রাজ্যসভা। পুরোদমে উভয় কক্ষের কাজ শুরু হবে মঙ্গলবার।

রাজ্যসভার বিরোধী দলনেতা তথা প্রবীণ কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ রবিবার পরিষ্কার করে দেন, কংগ্রেস সহ বিরোধী দলগুলি কাশ্মীর এবং চিন ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করবে।

কাশ্মীর-প্রসঙ্গে গুলাম নবি জানান, সরকার ‘আলোচনার সব রাস্তা বন্ধ’ করে দিয়েছে। যে কারণে, উপত্যকায় ‘রাজনৈতিক অস্বস্তির’ পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি মনে করেন, কাশ্মীর নিয়ে চিনের সঙ্গে মতবিরোধও বিরোধীদের কাছে এখন একটি আলোচ্য বিষয়। ডোকালাম সমস্যা নিয়ে কেন্দ্রের কাছে বিতর্কের দাবি তুলবে বিরোধীরা।

দেশজুড়ে তথাকথিত গোরক্ষকদের তাণ্ডব নিয়েও আসন্ন বাদল অধিবেশনে সোচ্চার হতে চলেছে বিরোধীরা। এই ইস্যুতে কংগ্রেসের সঙ্গে একযোগে কেন্দ্রের বিরুদ্ধাচরণ করবে বাম সহ বিভিন্ন রাজনৈতিক দল।

গো-মাংস ও গো-রক্ষা ইস্যুতে যে সংসদ উত্তাল হতে পারে, তার আগাম আঁচ পেয়ে এদিন সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের উদ্দেশ্যে আহ্বান করেন, বিষয়টিকে রাজনৈতিক রং না দেওয়ার জন্য। মোদী বলেন, রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, গো-রক্ষার নামে যারা আইন নিজেদের হাতে তুলে নিচ্ছে, তাদের মোকাবিলা কড়া হাতে করার জন্য।

এছাড়া, মোদী সরকারের আমলে কর্মসংস্থানের অভাব নিয়েও সোচ্চার হতে চলেছে বিরোধীরা। জেডিইউ নেতা শরদ যাদব ইতিমধ্যেই অভিযোগ করেছেন, এই ক্ষেত্রে কেন্দ্র পুরোপুরি ব্যর্থ। ফলে, তারা সংসেদ এই নিয়ে সরব হবেন।

বিরোধীদের ‘শেলিং’ সামলাতে প্রস্তুতি নিচ্ছে শাসক দলও। কেন্দ্রীয় নেতারা জানান, অর্থনীতি ও কৃষিক্ষেত্রে বৃদ্ধির ক্ষেত্রে পূর্বতন সরকারের থেকে অনেকটাই এগিয়ে মোদী সরকার। যদিও, কটাক্ষ করেছে বিরোধীরা।

তাদের পাল্টা দাবি, কৃষি নিয়ে বর্তমান সরকারের পারফরম্যান্স কেমন তা দেশজুড়ে কৃষক-আত্মহত্যার ঘটনায় প্রমাণিত। কেন্দ্রীয় সংসদ-বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি জানান, বিরোধীরা সাম্প্রতিক কোনও ইস্যুতে বিতর্ক-আলোচনা চাইলে সরকার রাজি।

তবে, দুর্নীতি-প্রসঙ্গে বিরোধীদের আগাম ‘হুঁশিয়ারি’ দিয়ে রেখেছে মোদী সরকার। এদিন নাম না করে তৃণমূল কংগ্রেস ও আরজেডি-কে আক্রমণ করে কেন্দ্র জানিয়ে দিয়েছে, যদি কেউ মনে করে সিবিআই ও ইডি-র তদন্ত নিয়ে সংসদে হই-হট্টগোল করবে, তাহলে ট্রেজারি বেঞ্চও চুপ থাকবে না।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget