এক্সপ্লোর

নোট বাতিলের বর্ষপূর্তির দিন দেশব্যাপী যৌথ প্রতিবাদ, কোমর বাঁধছে বিরোধীরা

নয়াদিল্লি: আগামী ৮ নভেম্বর কেন্দ্রের নোট বাতিল সিদ্ধান্তের প্রথম বর্ষপূর্তিতে দেশব্যাপী যৌথ প্রতিবাদ জানাবে বিরোধীরা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি।

সোমবার, কংগ্রেসেরে নেতৃত্বে সংসদে মিলিত হন কয়েকটি বিরোধী দলের প্রতিনিধিরা। সেখানে প্রস্তাবিত যৌথ প্রতিবাদের প্রাথমিক রণকৌশল তৈরি হয়। সূত্রের খবর, এদিন রাজ্যসভায় বিরোধী দলনেতা কংগ্রেসের গুলাম নবি আজাদের দফতরে বৈঠক বসেছিল। সেখানে উপস্থিত ছিল বিরোধী সমন্বয় কমিটির ৬ সদস্য-- কংগ্রেস, বাম, বিএসপি, তৃণমূল, ডিএমকে এবং জেডিইউ (শরদ যাদব গোষ্ঠী)।

প্রায় এক-ঘণ্টা ধরে বৈঠকের পর আজাদ জানান, এদিনেরটা প্রাথমিক বৈঠক ছিল। উপস্থিত সব দলের প্রতিনিধিরাই তাঁকে অনুরোধ করেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ১৮টি বিরোধী দলের সঙ্গে কথা বলতে। আজাদ বলেন, আমরা শীঘ্রই অন্যান্য দলের সঙ্গে কথা বলে পরিকল্পনা চূড়ান্ত করব।

সূত্রের খবর, আগামী ৮ নভেম্বর, নোট বাতিল বর্ষপূর্তির দিন দেশব্যাপী প্রতিবাদর ভাবনাচিন্তা করছে বিরোধীরা। সেখানে নোট বাতিলের ফলে দেশের অর্থনীতিতে যে ‘কুপ্রভাব’ পড়েছে, সেই বিষয়টি তুলে ধরা হবে। একইসঙ্গে, নোট বাতিলের ফলে দেশের কর্মসংস্থান কীভাবে ধাক্কা খেয়েছে, বিরোধীরা সেটাও হাতিয়ার করবে।

বৈঠকের পর তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন জানান, এদিন বিরোধী সমন্বয় কমিটির বৈঠক হয়েছে। সংসদের আগামী অধিবেশনের আগে ফের বসা হবে। আগামীকাল সেই পরিকল্পনা ঘোষণা করা হবে। তিনি জানান, এদিনের বৈঠকে নোট বাতিল, জিএসটি সহ দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

পাশাপাশি, তিনি যোগ করেন, এদিনের বৈঠকে জেডিইউ নেতা শরদ যাদবের বরখাস্তের দাবির প্রসঙ্গ নিয়েও আলোচনা হয়েছে। এবিষয়ে আগামীকাল উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে তাঁরা সকলে কথা বলবেন বলেও জানান ডেরেক। বস্তুত, দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার জন্য শরদ যাদবকে রাজ্যসভা থেকে বরখাস্ত করার দাবি তুলেছে জেডিইউ।

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget