এক্সপ্লোর

ডোকলাম ইস্যুতে সরকারকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে বিরোধীরা, জানালেন ইয়েচুরি

নয়াদিল্লি: কূটনৈতিক আলোচনার মাধ্যমে ডোকলাম নিয়ে ভারত-চিন সংঘাত থামানোর বিষয়ে সরকারকে সবরকমভাবে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে বিরোধী দলগুলি। আজ এমনই জানালেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি ফেসবুকে পোস্ট করেছেন, ‘চিনের সঙ্গে সীমান্ত বিরোধের বিষয়ে সরকার আমাদের সঙ্গে আলোচনা করেছে। কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা করছে সরকার। আমরা এ বিষয়ে সরকারকে পূর্ণ সমর্থন করছি। আমরা দেশের স্বার্থে সব প্রতিবেশী দেশের সঙ্গে শান্তি বজায় রাখার পক্ষে।’ ডোকলাম ইস্যুতে সরকারের পাশে থাকার কথা বললেও, হঠাৎ করেই প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়ে গেল, সরকারকে সেটা পর্যালোচনা করতে হবে বলে মন্তব্য করছেন ইয়েচুরি। অমরনাথ যাত্রীদের উপর জঙ্গি হামলা নিয়েও তিনি সরকারকে আক্রমণ করেছেন। তাঁর দাবি, কোনও জঙ্গি সংগঠন এখনও কেন এই হামলার দায় স্বীকার করেনি, এই প্রশ্নের কোনও জবাব দিতে পারেনি সরকার। গোয়েন্দাদের সতর্কতাকে কেন গুরুত্ব দেওয়া হয়নি এবং তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া বাসটিকে কেন নিরাপত্তা ছাড়াই যেতে দেওয়া হল, এই প্রশ্নেরও জবাব চেয়েছেন ইয়েচুরি। তাঁর আরও দাবি, সরকারের ভুল নীতির জন্যই গত তিন বছরে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির অবনতি হয়েছে। সংখ্যালঘু ও দলিতদের উপর আক্রমণের ঘটনায় বোঝা যাচ্ছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার অবনতি হয়েছে। এটা অত্যন্ত গুরুতর বিষয়।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget