এক্সপ্লোর

চাপ দিয়ে বদলানো হয়েছে একজিট পোলের হিসাব, চাঞ্চল্যকর অভিযোগ সপা নেতা রামগোপালের

নয়াদিল্লি: গতকালের একজিট পোলের ভবিষ্যদ্বাণী কি চিন্তায় ফেলে দিয়েছে সমাজবাদী পার্টি (সপা) নেতৃত্বকে? একাধিক একজিট পোলে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে, পিছিয়ে রয়েছে কংগ্রেস-সমাজবাদী পার্টি জোট। সেই প্রেক্ষাপটে ভোটগণনার আগের দিন দলের সাধারণ সম্পাদক রামগোপাল যাদবের চাঞ্চল্যকর অভিযোগ, সংবাদ মাধ্যমকে চাপ দিয়ে সমীক্ষার তথ্য বদলে দেওয়া হয়েছে। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে তিনি একজিট পোলের হিসেব-নিকেশ খারিজ করে কংগ্রেস-সপা জোট সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে দাবি করেছেন। গতকাল প্রায় সব একজিট পোলেই হিন্দি বলয়ের সবচেয়ে বড় রাজ্যে বিজেপি একক বৃহত্তম দল হিসাবে উঠে আসছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। একটি পোলের হিসাব, বিজেপি সরকার প্রয়োজনীয় সংখ্যার অনেক বেশি আসন পাবে। কিন্তু রামগোপালের দাবি, আমরা ১০০ শতাংশ নিশ্চিত, ভোটে জিতছি। সেইসঙ্গে তাঁর দাবি, আমার কাছে খবর আছে, কয়েকদিন আগে টিভি চ্যানেলগুলিকে চাপ দেওয়া হয়েছে, যাতে সমীক্ষায় পাওয়া প্রকৃত তথ্য অদল বদল করে একজিট পোলের ফল বিজেপির পক্ষে যাচ্ছে বলে দেখানো হয়। তবে পাল্টা বিজেপি-র প্রশ্ন, সপা কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে। অখিলেশজি বিএসপির সঙ্গে রফার কথা বলছেন। তাহলে কোন চাপের কথা বলছেন, রামগোপালজি? প্রসঙ্গত, ২০১৫-র বিহার ও দিল্লি বিধানসভা নির্বাচনের আসল ফলাফলের সঙ্গে মেলেনি একজিট পোলের হিসেব-নিকেশ।

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Rahul Gandhi: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টার!
Nepal Helicopter Crash: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ
Durgapur News: দুর্গাপুর ইস্পাত কারখানায় BMS বনাম BJP
Indian Navy: সোমালিয়ায় অপহৃত জাহাজ উদ্ধার ভারতীয় নৌসেনার
Rahul Gandhi | বিরোধীদের সভাকে ফ্লপ শো বলে কটাক্ষ বিজেপির, পাল্টা রামলীলা ময়দানের ছবি পোস্ট রাহুলের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget