এক্সপ্লোর

Bengal SIR Row : 'স্লো চলছিল অ্যাপ', SIR-এর ফর্ম আপলোডের সময় অসুস্থ, হাসপাতালে নেওয়ার পথেই BLO-র মৃত্যু মুর্শিদাবাদে !

Bengal SIR Row Murshidabad BLO Death : SIR-এর চাপে ফের বিএলও মৃত্য়ুর অভিযোগ উঠল মুর্শিদাবাদের খড়গ্রামে।


রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: SIR-এর চাপে ফের বিএলও মৃত্য়ুর অভিযোগ উঠল মুর্শিদাবাদের খড়গ্রামে। মৃতের নাম জাকির হোসেন। বৃহস্পতিবার সন্ধেয় SIR-এর ফর্ম আপলোড করার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্য়ু হয় তাঁর। পরিবারের দাবি, SIR সংক্রান্তে কাজের চাপেই অসুস্থ হয়ে মৃত্য়ু হয়েছে ওই ব্য়ক্তির। অন্যদিকে, এই ঘটনাকে সামনে রেখে তুঙ্গে উঠেছে শাসক-বিরোধী তরজা।

আরও পড়ুন, 'বড় অপারেশন' হয়েছে BLO-র স্বামীর, TMC ঘনিষ্ঠর নির্দেশ অমান্যে অস্ত্রোপচারের জায়গাতেই রড দিয়ে 'বেধড়ক মার' ! SIR আবহে ভয়াবহ ঘটনা মালদায়

মৃত BLO-র ছেলে   ইমদাদুল হোসেন SIR-এর চাপে একটু অসুস্থ হয়ে পড়েন, শ্বাসকষ্ট শুরু হয়, তারপর মারা যায়। বাড়ি বাড়ি ঘুরে এনুমারেশন ফর্ম বিলি থেকে... ফিল আপ করা ফর্ম সংগ্রহ!এরপর রয়েছে ডিজিটাইজেশনের ঝক্কিঝামেলা! এই আবহে কাজের চাপে সম্প্রতি রাজ্যে একাধিক BLO-র মৃত্যুর অভিযোগ উঠেছে! সেই তালিকায় এবার যোগ হল মুর্শিদাবাদের খড়গ্রামের বাসিন্দা জাকির হোসেনের নাম। তিনি ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের ১৪ নম্বর বুথের BLO ছিলেন। 
 
পরিবারের দাবি, SIR-এর কাজের চাপেই বৃহস্পতিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় বছর পঞ্চান্নর জাকির হোসেনের। মৃত BLO-র ছেলে  ইমদাদুল হোসেন বলেন, SIR-এর চাপে তিনি একটু অসুস্থ হয়ে পড়েন। SIR-এর যে অ্য়াপটা দিয়েছে সেই অ্য়াপটা খুব স্লো চলছে। অ্য়াপে ঠিকমতো ফর্ম আপলোড না হওয়ার কারণে খুবই চিন্তিত ছিল। ভাবছিল কীভাবে সময়ের মধ্য়ে সেগুলো আপলোড করব। এই চিন্তায় সবসময় থাকত, সে কারণে অসুস্থ হয়ে পড়ে এবং শ্বাসকষ্ট শুরু হয়, তারপর সে মারা যায়। 
 
আর এই ঘটনায় ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে শাসক-বিরোধী তরজা!খড়গ্রাম তৃণমূল কংগ্রেস বিধায়ক আশিস মার্জিত বলেন, SIR-এর যে ডিউটি, যে চাপ, এখানে বিজেপি সরকার, কেন্দ্র সরকার ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যে SIR লাগু করতে চলেছে বিভিন্নরকম ভাবে, এরকম সাধারণ শিক্ষক অকালে ঝরে যাচ্ছে। প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, এত ঝটপট কীসের? সময় নাও, ধীরেসুস্থে কর যদি প্রয়োজন হয়। কিন্তু কোনও মানুষের মৃত্যু হবে এই SIR করার জন্য এর থেকে দুর্ভাগ্যের, এর থেকে নিন্দার, এর থেকে প্রতিবাদের আর কিছু হতে পারে না।উত্তর দিয়েছে বিজেপিও। 

বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি প্রাক্তন সভাপতি  শাখারভ সরকার বলেন, তৃণমূল কংগ্রেসকে ধন্য়বাদ জানাই। গিনেস বুকে নাম তোলার জন্য ওদের নাম রাখার জন্য আমি অনুরোধ করব, চিঠি পাঠাব। শকুনের ভূমিকা ওরা (তৃণমূল) ভাল পালন করছেন।  কোনও মৃত্য়ু মুর্শিদাবাদে SIR-এর কারণের জন্য হয়নি। গত কয়েকদিনে দেশজুড়ে একাধিক BLO-র মৃত্য়ু হয়েছে। এরমধ্য়ে ৯ জন আত্মহত্য়া করেছেন। সবচেয়ে বেশি BLO-র মৃত্য়ু হয়েছে মধ্য়প্রদেশে। ৮ জন। গুজরাতে ৫ জন, উত্তরপ্রদেশে ৪ জন BLO-র মৃত্য়ু হয়েছে। এছাড়া রাজস্থানে ২ জন। কেরল এবং তামিলনাড়ুতে ১ জন করে BLO-র মৃত্য়ু হয়েছে।

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
Durga Puja Weather: পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর

ভিডিও

BJP Government in Bengal | বাইপাস সংলগ্ন নামজাদা ধাবায় গেলেন দুর্নীতি দমন কমিশনের আধিকারিকরা
Durga Puja 2026 : মহালয়ার আগে একাধিক জায়গায় পরিদর্শন, বদলেছে বাবুঘাটের রূপ
CM Suvendu Adhikari : Nandigram Bye Election-এর ফলাফলে রেকর্ড, জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Rejinagar Bye Election Results : সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরেও জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Sudip Bandyopadhyay |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget