পুঞ্চে সংঘর্ষবিরতি চুক্তভঙ্গ পাকিস্তানের, আহত সেনা ক্যাপ্টেন

জম্মু: ফের নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি চুক্তিলঙ্ঘন করল পাকিস্তান। পাক সেনার গুলিতে আহত এক সেনা অফিসার।
সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরের অন্তর্গত নিয়ন্ত্রণরেখা লাগোয়া চকান-দা-বাগ অঞ্চলে বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করে পাক সেনা।
পাক গুলিতে আহত হন ক্যাপ্টেন পদমর্যাদার এক সেনা অফিসার। তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পাকিস্তানের হামলার জবাব দেয় ভারতীয় ফৌজ। শেষ খবর, দফায় দফায় ওই অঞ্চলে দুতরফের মধ্যে গুলি বিনিময় হচ্ছে।
সোমবারই, ভারতীয় সেনার পাল্টা আঘাতে এক মেজর পদের অফিসার সহ সাত পাক সেনা জওয়ানের মৃত্যু হয়। এই ঘটনার পরই, চকান-দা-বাগ ও রাওয়ালকোটের মধ্যে চলা পণ্য রুট বন্ধ করে দেওয়া হয়।
Before You Go
Mahua Moitra: 'আমার আশ্চর্য লাগছে যে, বিজেপি বলছে এটা দৈব বিচার', বারুইপুরে এনকাউন্টার প্রসঙ্গে বললেন মহুয়া মৈত্র






















