এক্সপ্লোর

নিয়ন্ত্রণরেখায় মর্টার, গুলিবৃষ্টি পাক সেনার, জবাব ভারতের

জম্মু: পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের ‘জবাব’ দিতে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে ক্রমাগত সংঘর্ষবিরতি চুক্তি ভঙ্গ করে চলেছে পাকিস্তান। সেনা সূত্রে খবর, এক বা দুবার নয়। সোমবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চে চারবার সংঘর্ষবিরতি চুক্তি ভঙ্গ করে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে মর্টার হামলা চালিয়েছে পাক রেঞ্জার্স। জানা গিয়েছে, বিএসএফ-এর আউটপোস্ট লক্ষ্য করে ক্রমাগত ১২০ মিলিমিটার মর্টার ছোঁড়া হয়েছে। পাশাপাশি, স্বয়ংক্রিয় অস্ত্র দিয়েও ভারতীয় জওয়ানদের লক্ষ্য করা হয়। সেনা সূত্রে খবর, নিয়ন্ত্রণরেখা বরাবর পুঞ্চের শাহপুর, কৃষ্ণঘাটি, মান্ডি এবং সাবজিয়া সেক্টরে এই হামলা হয়। সেনার মুখপাত্র কর্নেল মণীষ মেটা জানান, দুপুর পৌনে ২টো নাগাদ মান্ডি ও সাবজিয়াতে বিনা প্ররোচনায় ১২০ এমএম ও ৮০ এমএম মর্টার, স্বয়ংক্রিয় রাইফেল এবং ছোট বন্দুক দিয়ে গুলি ও বোমা বর্ষণ শুরু করে পাক সেনা। তার আগে সকাল সওয়া ১১টা নাগাদ শাহপুরেও একইভাবে ওপার থেকে হামলা চালানো হয়। পাকিস্তানের গুলি ও মর্টারবৃষ্টির সমুচিত জবাব দিয়েছে ভারতীয় ফৌজও। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ২ জন সাধারণ নাগরিকের আহত হওয়ার খবর মিলেছে। তবে, বড় ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। ভারত সার্জিক্যাল স্ট্রাইক সেরে ফিরে আসার পর থেকেই পাকিস্তান বিনা কারণে ভারতের দিকে গোলাগুলি চালাতে শুরু করেছে। রবিবার রাতেও নিয়ন্ত্রণরেখা বরাবর পাল্লানওয়াল্লা সেক্টরে ছোট বন্দুক থেকে গুলি, মর্টার, রকেট-প্রোপেলড গ্রেনেড (আরপিজি) চালিয়েছে তারা। তবে জম্মু এলাকায় আন্তর্জাতিক সীমান্ত তুলনামূলকভাবে শান্ত রয়েছে। তবে উত্তেজনা দ্রুত বাড়তে থাকায় সীমান্ত এলাকায় বাস করা মানুষদের অন্যত্র সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, সীমান্তে বাড়িঘর ফেলে আসা মানুষদের জন্য খালি করতে বলা হয়েছে সরকারি ভবন। সীমান্তের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা ইতিমধ্যেই সরে গেছেন নিরাপদ জায়গায়। এছাড়া পাক হামলার ভয়ে অনেকেই রাতে বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন, ফিরে আসছেন সকাল হলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget