এক্সপ্লোর

মনে আছে তো, ৩১ মার্চের মধ্য়ে প্যান-আধার সংযুক্তিকরণ করাতে হবে, নয়তো জরিমানা হতে পারে ১০০০০ টাকা

জটিলতা দেখা দিতে পারে যদি অচল প্যান কার্ড দেখিয়ে খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও লেনদেন হয়, যা আয়করের আওতায় পড়ে। ৫০ হাজার টাকার বেশি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে বা তা থেকে তুলতে গেলে প্যান বাধ্যতামূলক।

নয়াদিল্লি: আয়কর দপ্তর প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর যুক্ত করা নিয়ে যে নির্দেশ দিয়েছিল, সেটা মনে আছে তো? আগেই তারা জানিয়েছিল, ২০২০-র ৩১ মার্চের মধ্যে প্যান, আধার সংযুক্তিকরণ করতে হবে, নয়তো প্যান কার্ডকে ‘ইনঅপারেটিভ’ অর্থাত্ অচল, অকেজো বলে ঘোষণা করা হবে। এখানেই শেষ নয়, এবার আয়করের তরফে জানিয়ে দেওয়া হল, আধার, প্য়ান সংযুক্তিকরণ যাঁরা নির্ধারিত সময়সীমা অর্থাত ৩১ মার্চের মধ্যে করবেন না, তাঁদের ১০ হাজার টাকা জরিমানা করা হতে পারে। সচল প্যান না দেখানার মাশুল গুনতে হতে পারে এই প্যান কার্ডের মালিকদের। এ ব্যাপারে একটি অর্থ সংস্থার সিইও আদিল শেট্টি বলেছেন, কোনও প্যান কার্ড অচল হয়ে পড়লে ধরেই নেওয়া হবে যে, আইনমাফিক যেমনটা দরকার, সেইমতো প্যান দেখানো হয়নি। সেক্ষেত্রে আয়কর আইনের ২৭২বি ধারায় ১০ হাজার টাকার জরিমানা ধার্য্য হতে পারে। যদিও কর সংক্রান্ত বিষয়ের বাইরে যেমন নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে বা ড্রাইভিং লাইসেন্স পেতে পরিচয়পত্র হিসাবে সেই প্যান কার্ড দিলে জরিমানা হওয়ার কথা নয়। কিন্তু জটিলতা দেখা দিতে পারে যদি অচল প্যান কার্ড দেখিয়ে খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও লেনদেন হয়, যা আয়করের আওতায় পড়ে। আর আমরা তো জানি যে, ৫০ হাজার টাকার বেশি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে বা তা থেকে তুলতে গেলে প্যান বাধ্যতামূলক। আবার আরেকটি আর্থিক উপদেষ্টা সংস্থার শীর্ষকর্তা মৃধু মালহোত্রার মত, আয়কর আইনের ২৭২বি ধারায় জরিমানার সংস্থান ও সাম্প্রতিক বিজ্ঞপ্তি থেকে ধরে নেওয়াই যায় যে, কারও প্যান কার্ড অচল হয়ে পড়া মানে তিনি প্যানের উল্লেখ করেননি, যা আয়কর আইনের ১৩৯ এ ধারায় বাধ্যতামূলক। এর বাইরেও বিশেষ কিছু লেনদেনের ক্ষেত্রেও অচল প্যান কার্ডের জন্য পেনাল্টি চাপতে পারে। তবে একবার প্যান, আধার যোগ হলেই প্যান কার্ড সচল হয়ে যাবে এবং সংযুক্তিকরণের দিনের পর থেকে জরিমানাও প্রযোজ্য হবে না। অচল প্যানকার্ডধারীরা মনে রাখবেন, লিঙ্কিং বা সংযুক্তিকরণ হয়ে গেলে আগের কার্ডেই কাজ হবে, নতুন করে কার্ডের জন্য় আবেদন করতে হবে না।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget