এক্সপ্লোর

কেন আইএসআই-কে পঠানকোট তদন্তে আমন্ত্রণ? প্যানেল তলব করুক প্রধানমন্ত্রীকেও! দাবি মানের

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন বিতর্কে জড়িয়ে পড়া আমআদমি পার্টি (আপ) সাংসদ ভাগবন্ত মান। সংসদ ভবন কমপ্লেক্সের ভিডিও-ছবি তুলে অনলাইনে পোস্ট করে নিন্দা, সমালোচনা, প্রশ্নের মুখে পড়েছেন তিনি। এতে সংসদ ভবনের নিরাপত্তা ক্ষুন্ন করা হয়েছে কিনা, খতিয়ে দেখার জন্য লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন কমিটিও তৈরি করেছেন। সেই কমিটিতে মোদীকেও ডাকার দাবি জানিয়েছেন মান। স্পিকারকে লেখা চিঠিতে তিনি বলেছেন, গত ২ জানুয়ারি পঠানকোটে বায়ুসেনার বিমানঘাঁটিতে সন্ত্রাসবাদী হামলার তদন্তে ‘আইএসআইকে এ দেশে আসার আমন্ত্রণ’ জানানোয় তাঁর চেয়ে ‘১০০ গুণ বেশি অপরাধী’ প্রধানমন্ত্রী। তাই তাঁকেও তলব করুক কমিটি। মানের অভিযোগ, ২০০১ সালে আইএসআই সংসদ ভবন চত্বরে হামলা করেছিল। ২০১৬ সালে তারা পঠানকোট বিমানঘাঁটিতেও হামলা চালায়। প্রধানমন্ত্রী কিন্তু ওদেরই ডেকে নিয়ে এসে বিমানঘাঁটির আশপাশে যাওয়ার অনুমতি দেন। আইএসআই বিমানঘাঁটির মানচিত্র বানিয়ে চলে গেল! এতে দেশের নিরাপত্তা বিপন্ন হয়নি? তাহলে কোনটা দেশের নিরাপত্তার সামনে বেশি বিপজ্জনক—আমার তোলা ভিডিও না প্রধানমন্ত্রীর আইএসআইকে আমন্ত্রণ করে নিয়ে এসে বিমানঘাঁটি চত্বরে নিয়ে যাওয়া? আমার পাশাপাশি প্রধানমন্ত্রীকেও তলব করুক কমিটি। আমি দোষী হলে আমার চেয়ে শতগুণ বেশি দায়ী প্রধানমন্ত্রী। ঘটনাচক্রে স্পিকার গঠিত প্যানেল সাঙ্গরুরের সাংসদ মানের আচরণ নিয়ে বিশেষজ্ঞদের মতামত চাওয়ার পাশাপাশি গতকালই তাঁকে জবাব দেওয়ার জন্য ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছে। কিন্তু তার আগেই রীতিমতো বিস্ফোরণ ঘটালেন তিনি।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget