এক্সপ্লোর

পঠানকোট হামলা: কেন্দ্রকে ভর্ৎসনা সংসদীয় কমিটির

নয়াদিল্লি: পঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলা রুখতে না পারার জন্য কেন্দ্রের ব্যর্থতাকেই দায়ী করল সংসদের স্থায়ী কমিটি। তাদের মতে, দেশের সন্ত্রাস-দমন প্রতিষ্ঠানের মধ্যে চূড়ান্ত গাফিলতি রয়েছে। পাশাপাশি, ঘাঁটির সার্বিক নিরাপত্তা-চিত্র নিয়েও উষ্মা প্রকাশ করে কমিটি। সম্প্রতি, দেশের সার্বিক নিরাপত্তা নিয়ে ১৯৭ তম রিপোর্ট পেশ করেছে স্বরাষ্ট্র বিষয়ক সংসদের স্থায়ী কমিটি। সেখানে গত ২ জানুয়ারিতে হওয়া পঠানকোট হামলাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। রিপোর্টে হামলার নেপথ্যে পঞ্জাব পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বলা হয়েছে, এই ঘটনায় পঞ্জাব পুলিশের ভূমিকা অত্যন্ত সন্দেহজনক এবং তা বহু প্রশ্নের জন্ম দিয়েছে। রিপোর্টে কমিটির সদস্যরা বলেন, তাঁরা বুঝতে পারছেন না, জঙ্গি-হামলার আশঙ্কার কথা বহু আগে জানা সত্ত্বেও কেন এই হামলা রোখা সম্ভব হয়নি। আশঙ্কা সত্ত্বেও কী করে জঙ্গিরা উচ্চ-সুরক্ষিত বায়ুসেনা ঘাঁটিতে ঢুকল এবং এত বড় হামলা চালাল। কমিটি জানিয়েছে, জঙ্গি ও তাদের হ্যান্ডলারদের মধ্যে হওয়া কথোপকথনের ইন্টারসেপ্ট এবং পঠানকোটের পুলিশ সুপার ও তাঁর বন্ধুর অপহরণকাণ্ডের পর মেলা নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা আগেই জানতে পেরেছিলেন যে হামলাকারীরা কোনও প্রতিরক্ষা প্রতিষ্ঠানে আক্রমণ করার ছক কষেছে। তা সত্ত্বেও, জঙ্গি-হামলার মোকাবিলা করতে কোনওপ্রকার আগাম প্রস্তুতি নেওয়া হয়নি। নিরাপত্তা-বাহিনী নির্বিকার-চিত্তে ছিল। এটাই সবচেয়ে অবাক করেছে বলে মনে করেছে কমিটি। এর থেকেই কমিটি এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, দেশের সন্ত্রাস দমন প্রতিষ্ঠানগুলিতে নিরাপত্তা নিয়ে চূড়ান্ত কিছু সমস্যা রয়েছে। কমিটি আরও জানিয়েছে, হামলার পর ঘাঁটি পরিদর্শন করে তারা দেখেছে যে, ভিতরে সীমান্ত প্রাচীর বরাবর কোনও রাস্তা নেই। ফলে, নজরদারি করা সম্ভব নয়। উপরন্তু, সীমান্তের ধারে বড় বড় ঝাড় ও জঙ্গল হয়ে রয়েছে। যার জেরে জঙ্গিরা সেখানে একটি গোটা দিন প্রায় লুকিয়ে থাকা সত্ত্বেও কারও নজরে পড়েনি। সবমিলিয়ে, বায়ুসেনা ঘাঁটির সার্বিক নিরাপত্তার মান অত্যন্ত খারাপ। একইসঙ্গে, কমিটি এ-ও স্বীকার করেছে, এই হামলার সঙ্গে পাকিস্তান ওতপ্রোতভাবে জড়িত। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যে ভাবে পাকিস্তান থেকে এদেশে জঙ্গিরা এসেছে, তার থেকেই পরিষ্কার যে পাক নিরাপত্তা বাহিনী ও সেদেশের গোয়েন্দারা এর নেপথ্যে রয়েছে। না হলে, সীমান্তের ওপারে পাকিস্তানের শক্তিশালী নজরদারি ব্যবস্থা এড়িয়ে চারজন সশস্ত্র জঙ্গি এদেশে অনুপ্রবেশ করতে পারে না। এছাড়া, জঙ্গিরা যে অস্ত্র ব্যবহার করেছিল, সেগুলি পাকিস্তানে তৈরি হওয়ার প্রমাণ মিলেছে। তাই পাক-যোগের তত্ত্ব অস্বীকার করার কোনও উপায় নেই। প্রসঙ্গত, গত ২ জানুয়ারিতে চার জয়েশ-ই মহম্মদ জঙ্গি পঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালালে সাত নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়।  

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget