এক্সপ্লোর

লোকসভায় সর্বসম্মতিতে পাস জিএসটি সংশোধনী বিল

নয়াদিল্লি:  লোকসভায় সর্বসম্মতিতে পাস হল পণ্য পরিষেবা কর (জিএসটি) সংশোধনী বিল। বিলের পক্ষে ৪৪৩টি ভোট পড়ল। ভোটাভুটির আগে লোকসভায় জবাবি ভাষণে জিএসটি-কে দেশের উন্নয়নের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ আখ্যা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জিএসটির মাধ্যমে ভারত এক বৃহৎ পদক্ষেপ নিল। এটি হল রূপান্তর ও স্বচ্ছতার উদ্দেশে একটি বৃহৎ পদক্ষেপ। নরেন্দ্র মোদী যখন বলছিলেন, তখন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী উঠে প্রশ্ন করেন, এখন জিএসটি-র পক্ষে হলেও, কেন গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন মোদী এই জিএসটির বিরোধিতা করেছিলেন? উত্তরে ঠাট্টার ছলে প্রধানমন্ত্রী বলেন, তিনিও অবাক হচ্ছিলেন কেন এতক্ষণ অধীর চৌধুরী উঠে দাঁড়াননি! বিল পাসের পর সব দলের নেতা ও সাংসদদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বেরোনোর সময় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, জিএসটি পাস হওয়ার আনন্দে নৈশভোজ হওয়া উচিত। প্রধানমন্ত্রী পাল্টা বলেন, নিশ্চয় হবে। জিএসটি সংশোধনী বিল পাস হওয়াকে স্বাগত জানিয়েছেন রাহুল গাঁধীও। রাজ্যসভার পর লোকসভাতেও সংশোধনী বিল পাস হল। এবার অন্তত ১৬টি রাজ্য সরকারকে বিল পাস করাতে হবে। আগামী তিরিশ দিনের মধ্যে বিল পাস করতে হলে একাধিক রাজ্যকে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকতে হবে।

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget