এক্সপ্লোর

সার্জিক্যাল স্ট্রাইক-এর সাফল্যে পর্রীকরকে সংবর্ধনা দেবে গোয়া বিজেপি

পানাজি: সার্জিক্যাল স্ট্রাইকে অসাধারণ সফল সেনাবাহিনী। নিমেষের মধ্যে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে শত্রুদের বিনাশ করে ফিরে এসেছে সেনাজওয়ানরা। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সেনাবাহিনীর এই সাফল্যের জন্য এবার মনোহর পর্রীকরকে সংবর্ধনা দিতে চলেছে গোয়া সরকার। আগামী ৪ অক্টোবর গোয়ার ঐতিহাসিক আজাদ ময়দানে আয়োজিত এক জনসভায় যোগ দেবেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর। সেখানেই সংবর্ধনা দেওয়া হবে তাঁকে। বিজেপি-র গোয়া ইউনিটের প্রেসিডেন্ট বিনয় তেন্ডুলকর জানিয়েছেন, পর্রীকর আশাবাদী, ১০ হাজারেরও বেশি জনসমাগম হবে ওই সভায়। তেন্ডুলকর আরও বলেন, সার্জিক্যাল স্ট্রাইকের পর এই প্রথমবার প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে চলেছেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, তাঁর এই সাফল্যে আমরা গর্বিত। আমরা এই অনুভূতি তাঁর সঙ্গে ভাগ করে নিতে চাই। সূত্রের খবর, আগামী মঙ্গববারই দাবোলিম বিমানবন্দরে পৌঁছে যাবেন পর্রীকর। সেখান থেকেই শোভাযাত্রা করে তাঁকে নিয়ে যাওয়া হবে আজাদ ময়দানে। তেন্ডুলকর আরও জানান, সার্জিক্যাল স্ট্রাইক এমন একটি ইস্যু, যা আগামী বছর গোয়া নির্বাচনের প্রচারে উঠবে। তিনি আরও বলেন, মোদী আগেই জানিয়েছিলেন, উরি হামলায় শহিদ জওয়ানদের মৃত্যু বিফলে যাবে না। সার্জিক্যাল স্ট্রাইক তারই জবাব। একমাত্র বিজেপি সরকারেরই এই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে। এটা ঐতিহাসিক ঘটনা। প্রসঙ্গত, উরি হামলার জবাবে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি লঞ্চ প্যাডে সার্জিক্যাল অপারেশন চালায় ভারতীয় সেনা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর ৭ টি লঞ্চপ্যাড গুঁড়িয়ে দিয়েছে তারা। সেনা বাহিনীর এই অসাধারণ সাফল্যের জন্য পর্রীকরকে সংবর্ধনা গোয়া সরকারের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget