এক্সপ্লোর

দলিত নির্যাতন রোধ আইনের কঠোর ধারা ফেরাতে অর্ডিন্যান্স চাই, অমিত শাহের কাছে দরবার পাসোয়ানের, বিহারের বিশেষ মর্যাদার দাবি

নয়াদিল্লি: বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করে দলিতদের ওপর নির্যাতন বিরোধী তফসিলি জাতি ও উপজাতি (নির্যাতন রোধ) আইনের মৌলিক ধারাগুলি ফিরিয়ে আনতে অর্ডিন্যান্স আনার সওয়াল করলেন লোকজনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসোয়ান। সম্প্রতি এক নির্দেশে সুপ্রিম কোর্ট নতুন কিছু গাইডলাইন দিয়েছে, যার বিরোধিতা করে প্রায় সব রাজনৈতিক দলেরই দাবি, এতে ওই আইন লঘু করে দেওয়া হয়েছে, ফলে দলিতদের ওপর অত্যাচার, হিংসা বেড়ে যাবে। সু্প্রিম কোর্টের নির্দেশের রিভিউ চেয়ে সরকার সুপ্রিম কোর্টে আবেদন করেছে ইতিমধ্যেই। পাসোয়ান সাংবাদিকদের জানান, তিনি অমিত শাহকে বলেছেন, সর্বোচ্চ আদালতের আদেশের পাল্টা অর্ডিন্যান্স এনে আইনের মূল ধারাগুলি ফিরিয়ে আনুক সরকার। ছেলে চিরাগকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন তিনি। চিরাগও সাংসদ। বিহারের নেতা পাসোয়ান কেন্দ্রে মন্ত্রী, বিজেপির গুরুত্বপূর্ণ সঙ্গী। নানা ইস্যুতেই অমিত শাহের সঙ্গে কথা হয় তাঁদের। তবে বিশেষ গুরুত্ব পেয়েছে বিহার। ২০১৯ এর লোকসভা ভোটের আগে বিজেপি-এনডিএর কাছে বিহারের প্রবল গুরুত্ব রয়েছে। বিহারকে বিশেষ ক্যাটাগরির মর্যাদা দেওয়ার দাবিও করেন তিনি। এটি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দীর্ঘদিনের দাবি। পাসোয়ানও বলেন, বিহার সবচেয়ে গরিব রাজ্যগুলির অন্যতম। অনেক রাজ্যই এই দাবি করছে। বিহারের তা পাওয়া উচিত। পাশাপাশি কেন্দ্রীয় সরকারি পদে তফসিলি জাতি, উপজাতিদের পদোন্নতির সামনে বাধা হয়ে ওঠা বিধিগুলি দূর করতে সরকারের সুপ্রিম কোর্টে যাওয়া উচিত বলেও অভিমত জানান পাসোয়ান। বলেন, দরকার হলে সরকারকে এ ব্যাপারে অর্ডিন্যান্স আনতে হবে। বিজেপি সভাপতি দলিত ইস্যুতে তাঁর সঙ্গে সহমত পোষণ করে ইতিবাচক পদক্ষেপের ব্যাপারে তাঁকে আশ্বস্ত করেছেন বলে দাবি করেন পাসোয়ান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget