এক্সপ্লোর

সার্জিক্যাল স্ট্রাইকের পর ‘ছোটি দেওয়ালি’ পালন করেছেন জনগণ, বললেন মোদী

বারানসী: উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের কথা মাথায় রেখে সাজিক্যাল স্ট্রাইক ইস্যু ফের তুললেন নরেন্দ্র মোদী? সোমবার নিজের কেন্দ্রের এক জনসভায় তিনি বলেন,  সেনাবাহিনী যেদিন নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি  ঘাঁটিগুলি গুঁড়িয়ে দিয়ে এল, সেদিনই মানুষজন ‘ছোটি দেওয়ালি’তে মেতে উঠেছিলেন। নিরাপত্তাবাহিনীর শৌর্য্যের কথা কখনও ভুলে না যাওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বলেন, যখন সীমান্তে কোনও গোলাগুলির শব্দ শোনা যায় না, শেলিং বন্ধ থাকে, তখনও ওঁদের মনে রাখতে হবে। নিজের কেন্দ্রের ভোটারদের জন্য একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করেন তিনি। সাতটি প্রকল্পের সূচনা  করেন। এর মধ্যে আছে একটি গ্যাস পাইপলাইন ও কয়েকটি বিদ্যুত প্রকল্প, যার আর্থিক মূল্য ৫ হাজার কোটি টাকা। তারপরই মোদীর ভাষণে সার্জিক্যাল স্ট্রাইকের কথা শোনা যায়। তিনি বলেন, টিভিতে দেখলাম, সংবাদপত্রে পড়লাম, স্থানীয় কিছু লোকও আমায় জানান, কাশীর বাসিন্দারা ছোটি দেওয়ালি পালন করেছেন।২৯ সেপ্টেম্বর যখন সেনাবাহিনী তার শক্তি, সাহস দেখাল, গোটা কাশীতে বিজয়োত্সব পালিত হয়। যে ভাবে আপনারা সেনার সাহসের প্রশংসা করেছেন, তাদের সমর্থন জানিয়েছেন, তাতে আপনাদের এমপি হিসাবে আমার গর্ব হয়। ১২৫ কোটি দেশবাসী তাদের সঙ্গেই আছেন, সেই বার্তা সেনা জওয়ানদের পৌঁছে দেওয়া গিয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে তিনি নিরাপত্তাবাহিনীকে দেওয়ালির শুভেচ্ছাবার্তা পাঠাতেও আহ্বান করেন দেশবাসীকে। ১৯২২ নম্বরে মিসড কল পাঠিয়ে একটি অ্যাপ ডাউনলোড করে তার মাধ্যমে সেনা জওয়ানদের দেওয়ালির অভিনন্দন পাঠানো যাবে। নিরাপত্তাবাহিনীর অবদান, সাহস, বীরত্ব সব সময়ই স্মরণ করা উচিত বলে অভিমত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা যে ওদের নিয়ে কতটা গর্বিত, সেটা সবসময় যেন অনুভব করেন জওয়ানরা। প্রধানমন্ত্রী নিজের কেন্দ্রের জনগণকে এও বলেন, আমার সরকারের কাজ শুধু ভিত্তিপ্রস্তর স্থাপন করেই শেষ হয়ে যায় না। সংশ্লিষ্ট প্রকল্পটি সম্পূর্ণ হবে, এটাও নিশ্চিত করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget