এক্সপ্লোর

ছুঁড়ে দেওয়া হচ্ছে জল, বিস্কুট, সংগ্রহ করতে কোয়ারেন্টাইন সেন্টারের গেটে ভিড় সংক্রামিতদের! কোথায় দেখুন

গেটের বাইরে থেকে ছুঁড়ে দেওয়া হচ্ছে পানীয় জল, বিস্কুট। সংগ্রহ করতে গেটের ভিতরে ভীড় জমিয়েছেন করোনা সংক্রামিত রোগীরা! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া আগরার এই ভিডিও ঘিরেই নেটদুনিয়ায় ছড়িয়েছে চাঞ্চল্য। প্রশ্ন উঠল উত্তরপ্রদেশ সরকারের ঘোষণা করা 'আগরা-মডেল' নিয়েই।

  নয়াদিল্লি: গেটের বাইরে থেকে ছুঁড়ে দেওয়া হচ্ছে পানীয় জলবিস্কুট। সংগ্রহ করতে গেটের ভিতরে ভীড় জমিয়েছেন করোনা সংক্রামিত রোগীরা!  সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া আগ্রার এই ভিডিও ঘিরেই নেট দুনিয়ায় ছড়িয়েছে চাঞ্চল্য। প্রশ্ন উঠল উত্তরপ্রদেশ সরকারের ঘোষণা করা  'আগ্রা-মডেলনিয়েই। করোনা সংক্রমণের তালিকায় রেড জোনে রয়েছে আগ্রার বেশ কিছ অংশ। রেড জোন অর্থাৎ সংক্রমণ যেখানে সবচেয়ে বেশি। করোনা মোকাবিলায় জায়গায় জায়গায় তৈরি হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার। সেই কোয়ারেন্টাইন সেন্টারগুলির মধ্যে একটি সেন্টারে সামনে এল অব্যবস্থার ছবি। লোহার গেটের বাইরে থেকে ছুঁড়ে দেওয়া হচ্ছে বিস্কুট ও পানীয় জল। আর তাই সংগ্রহ করতে আইসোলেশন ভেঙে গেটের কাছে ভিড় জমাতে হচ্ছে সংক্রামিত রোগীদের! ভিডিওতে দেখা যাচ্ছেকোয়ারেন্টাইন সেন্টারের লোহার বড় গেটের বাইরে রাখা টেবিল। সেখানে রাখা রয়েছে বিস্কুটের কৌটোবস্তায় জলের বোতল। আর সেই বিস্কুট ও জল সংগ্রহ করতেই গেটেরও ওপারে ভীড় জমিয়েছেন বেশ কিছু করোনা সংক্রামিত ও সংক্রমন সন্দেহে আইসোলেশনে থাকা ব্যক্তি। গেটের ভিতর দিয়ে হাত বাড়িতে জিনিস তুলে নিচ্ছেন তাঁরা। আবার সামনে এল রোগীদের দিকে জলবিস্কুট ছুঁড়ে দেওয়ার ছবিও।
এই ভিডিও সামনে আসতেই হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। জেলাশাসক প্রভু নারায়ণ সিং জানানতিনি নিজে পরিস্থিতি দেখতে ওই করোনা কোয়ারেন্টাইন সেন্টারে গিয়েছিলেন। তিনি বলেনওই সেন্টারের মুখ্য আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছেখাবার সরবরাহ করার জন্য একটি বিশেষ দল গঠন করতে। তারা সমস্তরকম সুরক্ষা নিয়ে খাবার পাঠাবে সংক্রামিতদের। আর তাদের কাজ করতে হবে সঠিকভাবেযাতে আগামীদিনে এরকম কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়! আগ্রায় করোনা সংক্রমণের সংখ্যা বেশ বেশি। আগ্রার মেয়র নবীন জইন সম্প্রতি যোগী আদিত্যনাথকে চিঠিতে জানানসঠিক ব্যবস্থা না নিলে 'ভারতের উহান'-এ পরিণত হতে পারে আগ্রা। সঠিক ব্যবস্থা নেওয়ারও আর্জি জানান তিনি। কংগ্রেস মুখপাত্র অখিলেশ প্রতাপ সিং এই ঘটনা পরিপ্রেক্ষিতে ট্যুইটারে লেখেন,  'আগ্রাকে এখন 'ভারতের উহানবলে সম্মোধন করে হচ্ছে। কোয়ারেন্টাইন সেন্টারে মানুষের সঙ্গে পশুর মত ব্যবহার করা হচ্ছে। আগ্রার করোনা মোকাবিলার পদ্ধতিতে 'আগ্রা-মডেলবলে ঘোষণা করা হয়েছিল। এই শহর কার রোল মডেল?'

সেরা শিরোনাম

Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget