এক্সপ্লোর

প্রাক্তন সাংসদ, বিধায়কদের জন্য এত সুযোগসুবিধে নিষ্প্রয়োজন, বলল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: বিনা মূল্যে দ্বিতীয় শ্রেণির বাতানূকুল কামরায় সারা বছর ট্রেন সফর থেকে পেনশন- হাজার রকম সুযোগসুবিধে পান প্রাক্তন সাংসদ, বিধায়করা। কিন্তু বাস্তব হল, তাঁদের মধ্যে অন্তত ৮০ শতাংশই কোটিপতি। বলেছে সুপ্রিম কোর্ট। তাদের পর্যবেক্ষণ, প্রাথমিকভাবে মনে হচ্ছে, এই সুযোগসুবিধে অর্থহীন, নিষ্প্রয়োজন। কেন্দ্রের কাছে তাদের প্রশ্ন, কেন এ সব বন্ধ করা উচিত নয়। বিচারপতি জে চেলমেশ্বর ও বিচারপতি এস আবদুল নাজিরের বেঞ্চ আইনসভার প্রাক্তন সদস্যদের সুযোগসুবিধে সংক্রান্ত একটি গাইডলাইন তৈরির পক্ষে মত দিয়েছেন। এ ব্যাপারে লোকসভা ও রাজ্যসভার সেক্রেটারি জেনারেলের অভিমত চেয়েছেন তাঁরা। তবে একইসঙ্গে সুপ্রিম কোর্টের মন্তব্য, যাতে এই প্রাক্তন সাংসদ, বিধায়করা আর্থিক কষ্টে না পড়েন, তা নিশ্চিত করতে কিছু অর্থ সাহায্য তাঁদের করা যেতেই পারে। প্রাক্তন সাংসদ, বিধায়কদের পাওয়া বিপুল সুযোগ সুবিধে নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় লোক প্রহরী নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা। তারা জানতে চায়, কেন সাধারণ করদাতার টাকায় এত সংখ্যক প্রাক্তন আইনপ্রণেতার বিলাসের খরচ জোগানো হবে। তাদের কথায়, প্রাক্তন সরকারি কর্মীদের যে পেনশন দেওয়া হয়, তা যে অর্থভাণ্ডার থেকে জোগানো হয়, তাতে তাঁরও অবদান রয়েছে। কিন্তু এই প্রাক্তন আইনপ্রণেতারা সুযোগসুবিধে পান একেবারেই সাধারণ করদাতার টাকায়, তাতে তাঁদের কোনও অবদান নেই। এছাড়া এই অবসরপ্রাপ্ত সাংসদ, বিধায়কদের ৮০ শতাংশই কোটিপতি, পেনশনের প্রয়োজনও নেই তাঁদের। এটা তাঁদের প্রতি একরকম বদান্যতা, যার কোনও গাইডলাইন বা আইনকানুনও নেই। স্বেচ্ছাসেবী সংস্থার আইনজীবী এ কথাও বলেন, আগে অন্তত ৪ বছর পূর্ণ হলে একজন আইনপ্রণেতা পেনশনের যোগ্য হতেন। কিন্তু এখন কেউ একদিনের জন্য সাংসদ, বিধায়ক থাকলেই জীবনভর পেনশনের সুবিধে পাচ্ছেন তিনি। এর আগে এই আর্জি নিয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয় সংস্থাটি। কিন্তু তা খারিজ করে দেয় আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget