এক্সপ্লোর

ছবি বিতর্ক: দিল্লিতে ডেরেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের কারাটের

নয়াদিল্লি:  ছবি-বিতর্কে একযোগে পুলিশের দ্বারস্থ সিপিএম-বিজেপি। দিল্লির মন্দির মার্গ থানায় ডেরেক ও’ব্রায়েনের বিরুদ্ধে অভিযোগ দায়ের সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাটের। লালবাজারে ডেরেকের সঙ্গে মমতা-সুব্রত বক্সির বিরুদ্ধেও এফআইআর বিজেপির। ভোটের মাঝে ছবি-বিতর্কে আরও বেকায়দায় তৃণমূল। একসঙ্গে পুলিশের দ্বারস্থ সিপিএম এবং বিজেপি। দিল্লিতে মন্দির মার্গ থানায় অভিযোগ দায়ের প্রকাশ কারাটের।লালবাজারে এফআইআর বিজেপির। শনিবার এই ছবির ভিত্তিতে বাম-বিজেপি সখ্যের অভিযোগ করতে গিয়ে ঘোর অস্বস্তিতে পড়েছে তৃণমূল। তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন এই ছবি দেখানোর পরই বিজেপি দাবি করে তা নকল। আসল ছবিতে মোদীর জায়গায় কারসাজি করে প্রকাশ কারাটের মুখ বসানো হয়েছে। চাপের মুখে তৃণমূলও ছবিটি আসল নয় বলে স্বীকার করে, ওয়েবসাইট থেকে সরিয়ে দেয়। কিন্তু, সিপিএম-বিজেপির দাবি এটুকুই যথেষ্ট নয়। রবিবার বিজেপির একটি প্রতিনিধি দল লালবাজারে গিয়ে এনিয়ে এফআইআর দায়ের করেছে। ডেরেকের পাশাপাশি এফআইআর করা হয়েছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সীর বিরুদ্ধেও। ডেরেকের বিরুদ্ধে নয়াদিল্লির মন্দিরমার্গ থানায় অভিযোগ দায়ের করেছেন সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাটও। রাজ্যে এখনও তিন দফা বিধানসভা ভোট বাকি। রাত গড়ালেই উত্তর ২৪ পরগনা ও হাওড়ার ৪৯টি আসনে ভোট। তার আগে ছবি-বিতর্ক এবং তা নিয়ে সিপিএম-বিজেপির জোড়া অভিযোগ তৃণমূলের অস্বস্তি যথেষ্ট বাড়াল বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget