এক্সপ্লোর

অমিত শাহের নাম তুললেন দাভে, লোয়া মৃত্যু মামলায় বম্বে হাইকোর্ট থেকে পিটিশন হাতে নিল, কটাক্ষ করবেন না, বলল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: সোহরাবুদ্দিন শেখ এনকাউন্টার মামলার শুনানি করা বিশেষ সিবিআই বিচারক বি এইচ লোয়ার রহস্যজনক মৃত্যু সংক্রান্ত মামলার শুনানিতে বম্বে হাইকোর্ট ও তাদের নাগপুর বেঞ্চে বকেয়া পড়ে থাকা দুটি পিটিশন বদলি করিয়ে নিজের হাতে নিল সুপ্রিম কোর্ট। ২০১৪ সালে মারা যান লোয়া। পাশাপাশি লোয়ার মৃত্যু সংক্রান্ত যেসব তথ্য এখনও পেশ হয়নি, সেগুলি সব একসঙ্গে তালিকাভুক্ত করে ২ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন তাদের সামনে জমা দিতে সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ। বিচারপতি এ এম খানবিলকর, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ও এই বেঞ্চে আছেন। দুটি পিটিশনে ওঠানো ইস্যুগুলিকে 'সিরিয়াস' বা 'গুরুতর' বলে উল্লেখ করে বেঞ্চ বলে, চূড়ান্ত গুরুত্ব দিয়ে যাবতীয় নথি পরীক্ষা করে দেখতে হবে আমাদের। বেঞ্চ দেশের সব হাইকোর্টকে লোয়ার মৃত্যুর ব্যাপারে নতুন করে কোনও পিটিশন গ্রহণ করা থেকেও বিরত রেখেছে। এদিন শুনানি পর্বে বম্বে হাইকোর্টে জনস্বার্থ পিটিশন দায়ের করা বম্বের আইনজীবী সংগঠনের কৌঁসুলি সিনিয়র অ্যাডভোকেট দুষ্যন্ত দাভে বিজেপি সভাপতি অমিত শাহের নাম তোলায় প্রবল উষ্মা প্রকাশ করে বেঞ্চ। অমিত শাহকে বাঁচাতে কোনও চেষ্টাই বাদ রাখা হয়নি বলে অভিযোগ করেন দাভে। পাল্টা মহারাষ্ট্র সরকারের কৌঁসুলি হরিশ সালভে এতে তীব্র আপত্তি করেন। তাঁর বিরোধিতা মাথায় রেখে বেঞ্চ বলে, আজকের দিন পর্যন্ত, লোয়ার মৃত্যু স্বাভাবিক ঘটনা। সুতরাং, কুৎসা, কটাক্ষ করবেন না। শুনানির সময় সিনিয়র অ্যাডভোকেট ইন্দিরা জয়সিংহ এই মামলা সংক্রান্ত খবর প্রকাশে সর্বোচ্চ আদালত মিডিয়ার ওপর বিধিনিষেধ জারি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করায় রেগে ওঠেন প্রধান বিচারপতি। বলেন, এটা আমার প্রতি অন্যায় হচ্ছে। আপনি এটা করতে পারেন না। তাঁর নির্দেশ মেনে ইন্দিরা মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চান। প্রসঙ্গত, এর আগে বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ লোয়ার মৃত্যু সংক্রান্ত কংগ্রেস নেতা তেহসিন পুনাওয়ালা ও মহারাষ্ট্রের সাংবাদিক বি এস লোনের পেশ করা দুটি পিটিশনের শুনানি করা থেকে নিজেকে সরিয়ে নেয়। বিষয়টি যথোপযুক্ত কোনও বেঞ্চে পাঠানো উচিত বলে অভিমত জানিয়েছিল ওই বেঞ্চ। সেই নির্দেশ অনুসারে আজ প্রধান বিচারপতির বেঞ্চে আজ শুনানির জন্য তালিকাভুক্ত হয় দুটি পিটিশন। প্রসঙ্গত, অতি গুরুত্বপূর্ণ মামলাগুলি শুনানির জন্য প্রধান বিচারপতি ঠিকমতো বিলিবন্টন করছেন না, সেগুলি জুনিয়র বিচারপতিদের বেঞ্চে পাঠাচ্ছেন বলে প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতি জাস্তি চেলামেশ্বর, রঞ্জন গগৈ, এম বি লোকুর ও ক্যুরিয়েন জোসেফ, যা নিয়ে আলোড়ন হয় দেশে। সেই মামলাগুলির মধ্যে রয়েছে বিচারপতি লোয়ার মৃত্যুরহস্য মামলাটিও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget