এক্সপ্লোর

শুরু হল বাজেট অধিবেশন, তিন তালাক বিল পাশ করাতে রাজনৈতিক দলগুলিকে অনুরোধ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: আজ থেকে শুরু হল সংসদের বাজেট অধিবেশন। লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দিয়ে অধিবেশন শুরু করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এবারের অধিবেশনে পাশ হওয়ার অপেক্ষায় গুরুত্বপূর্ণ বিলগুলির মধ্যে রয়েছে বহু বিতর্কিত তিন তালাক বিল। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  উভয়েই আশাপ্রকাশ করেছেন, এই বিল সংসদে দ্রুত পাশ হবে।তাঁরা বলেছেন, এই বিল নিয়ে কোনও রাজনীতি করা উচিত নয়। কারণ, এই বিল মুসলিম মহিলাদের নির্ভয়ে ও মর্যাদাপূর্ণভাবে জীবনযাপনের ক্ষেত্রে সহায়ক হবে। গতমাসে এই বিল লোকসভায় অনুমোদিত হয়। বিলে তাত্ক্ষণিক তিন তালাককে অপরাধ আখ্যা দিয়ে তিনবার তালাক উচ্চারণ করে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটালে কোনও মুসলিম পুরুষের তিন বছরের কারাবাসের সংস্থান রয়েছে। কিন্তু রাজ্যসভায় বিরোধীদের আপত্তিতে বিলটি আটকে যায়। বিরোধীরা বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি জানায়। এদিন প্রধানমন্ত্রী সমস্ত রাজনৈতিক দলকে তিন তালাক বিরোধী বিল পাশ করাতে সাহায্য করার অনুরোধ করেন। তাঁর কথায়, এই বিল পাশ হলে তা মুসলমান মহিলাদের প্রতি নতুন বছরের উপহার হবে। সংসদ ভবনের বাইরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে   প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের চেষ্টা ও মানুষের আকাঙ্খা সত্ত্বেও গত অধিবেশনে তিন তালাক বিল পাশ করানো যায়নি। এই বিল মুসলমান মহিলাদের অধিকারের সঙ্গে জড়িত তাই এ নিয়ে রাজনীতি হওয়া উচিত ছিল না। কিন্তু এরপরেও বিলটি পাশ হয়নি। যৌথ অধিবেশনে ভাষণ গিয়ে রাষ্ট্রপতিও তিন তালাক বিল পাশ হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, মুসলিম মহিলাদের সম্মান রাজনীতির বলি। এই অবস্থা থেকে তাঁদের মুক্ত করার একটা সুযোগ এসেছে। কোবিন্দ আরও বলেছেন, তোষণ নয়, সংখ্যালঘুদের ক্ষমতায়ণের জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেবে মোদী সরকার। বাজেট অধিবেশনের প্রথম পর্ব আজ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তারপর ফের ৫ মার্চ শুরু হবে। চলবে ৬ এপ্রিল পর্যন্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget