এক্সপ্লোর

শরিফকে ফোনে ঈদ শুভেচ্ছা মোদীর, সীমান্তে মিষ্টি-বিনিময় দুই বাহিনীর

নয়াদিল্লি: পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশমন্ত্রক সূত্রে খবর, বুধবার শরিফকে ফোন করে ঈদের শুভেচ্ছা জানান মোদী। একইসঙ্গে পাক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজখবর নেন। সম্প্রতি, লন্ডনে ওপেন হার্ট সার্জারি হয়েছে শরিফের। এখনও তিনি সেখানেই আছেন। এদিন শরিফের দ্রুত আরোগ্য কামনা করেন মোদী। পাল্টা মোদীকে ধন্যবাদ জানিয়েছেন শরিফ। শুধু শরিফ নন, আরও বেশ কয়েকজন রাষ্ট্রনেতাকেও ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। সেই তালিকায় রয়েছেন সৌদি আরবের রাজা সলমন বিন আব্দুলাজিজ আল সৌদ, আবু ধাবির প্রিন্স মহম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নেয়হান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এছাড়া, ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানিস আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ ঘনি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনকে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোদী। পাশাপাশি, দেশবাসীর উদ্দেশ্যেও পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোদী। ট্যুইটারে মোদী লেখেন, আশা করি এই বিশেষ দিন সমাজে শান্তি ও সাদৃশ্য বয়ে আনতে সক্ষম হবে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও। বুধবার রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশ করা এক বিবৃতিতে প্রণববাবু জানান, তিনি আশা করেন ঈদের মধ্যে দিয়ে সকলে ভালবাসা ও বিশ্ব ভাতৃত্যের প্রতি অনুপ্রাণিত হবে। এই উৎসবের মধ্য দিয়ে সকলকে মানবতার প্রতি অঙ্গীকারবদ্ধ হওয়ার ডাক দেন রাষ্ট্রপতি। তিনি আরও বলেন, গরিব এবং অভাবীদের সঙ্গে সুখবণ্টন করা প্রয়োজন। এদিকে, ঈদের খুশির মেজাজ দেখা যায় ভারত-পাকিস্তান সীমান্তেও। সেখানে ঈদের মিষ্টি বিনিময় করে দু দেশের সীমান্তরক্ষী বাহিনী। এদিন জম্মু ও কাশ্মীরের মোট সাতটি জায়গায় ঈদের শুভেচ্ছা বিনিময় করে বিএসএফ ও পাক রেঞ্জার্স।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget