এক্সপ্লোর

গ্রীষ্মের ছুটির সময় মামলার শুনানি, বিচার বিভাগের প্রশংসায় প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: গ্রীষ্মের ছুটি চলাকালীন মামলার শুনানির সিদ্ধান্ত নেওয়ায় বিচার বিভাগের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, এর ফলে কাজের প্রতি মানুষের দায়িত্ববোধ বাড়বে। আজ সুপ্রিম কোর্টে ডিজিটাল মাধ্যমে মামলার নথি জমা দেওয়ার ব্যবস্থার উদ্বোধন করে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। পরিবর্তনশীল সময়ের সঙ্গে তাল রেখে সবাইকে প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ারও আর্জি জানিয়েছেন তিনি। দেশের বিভিন্ন আদালতে লক্ষাধিক মামলা জমে রয়েছে। এই মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য গত ৬ এপ্রিল দেশের ২৪টি হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে গ্রীষ্মের ছুটি চলাকালীন কয়েকদিন কাজ করার অনুরোধ করেন প্রধান বিচারপতি। তাঁর এই উদ্যোগেরই প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, তাঁর অনুরোধে স্ত্রীরোগ বিশেষজ্ঞরা প্রত্যেক মাসের ৯ তারিখ বিনামূল্যে দরিদ্র মহিলাদের চিকিৎসা করেন। তথ্য-প্রযুক্তি বিভাগের ছাত্ররা সরকারি প্রকল্পের ৪০০টি সমস্যার সমাধানের জন্য টানা ৩৬ ঘণ্টা কাজ করেছেন। তাঁদের মতোই কাজ করা উচিত আইনজীবীদের। প্রধানমন্ত্রী আরও বলেছেন, অনেকেই নতুন প্রযুক্তির ব্যবহার করতে চান না। সরকারি দফতরে ফুলদানির বদলে কম্পিউটার এসেছে। কিন্তু সেটা শুধু লোক দেখানোর জন্যই থাকে। মানুষ নতুন মোবাইল ফোন কেনেন, কিন্তু শুধু ফোন করার জন্যই সেটা ব্যবহার করা হয়। এসএমএস করেও সংশ্লিষ্ট ব্যক্তিকে ফোন করে অনেকে জানতে চান, তিনি সেই এসএমএস পেয়েছেন কি না। সুপ্রিম কোর্টে কাগজের ব্যবহার বন্ধ হলে গাছ ও জল বাঁচবে। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ফলে মানুষ ডিজিটাল লেনদেন করছেন। এর ফলে নোট তৈরির যে অর্থ বেঁচে যাচ্ছে, সেটা দিয়ে গরিবদের জন্য বাড়ি এবং স্কুল বানানো যায়।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget